চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে একদিনে ১ লাখের বেশি আক্রান্ত শনাক্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ন ০৫, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

প্রতিবেশি দেশ ভারতে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ। প্রথমবারের মতো সেখানে একদিনে সংক্রমণের সংখ্যা এত বেশি হলো। এই সময়ে সেখানে প্রাণ হারিয়েছেন ৪৭৭ জন। ভারতে এ পর্ন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত ১ কোটি ২৫ লাখের বেশি আর প্রাণ গেছে ১ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের।

করোনাভাইরাস পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩১ হাজার ৩৫৯ জন আর প্রাণ হারিয়েছে ১ হাজার ২৩৩ জন। এরই মধ্যে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ২৯ লাখের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ৩ লাখ ৩১ হাজারের বেশি।

তবে মোট আক্রান্ত শনাক্ত ও মৃতের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। একদিনে ৩৬ হাজার ৯৮৩ জন আক্রান্ত শনাক্তের মধ্যে দিয়ে দেশটিতে মোট আক্রান্ত শনাক্ত ৩ কোটি ১৪ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। আর একদিনে ২৭০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৮ হাজার জনে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় গত বছরের বছরের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপিন্সে। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বর্তমানে সারাবিশ্বে ১৩ কোটি ১৯ লাখেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে ২৮ লাখ ৬৮ হাজারের বেশি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকায় আজ তাপমাত্রা বাড়তে পারে

এপ্রিল ২, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার অবনতি, স্পেনকে সরিয়ে শীর্ষে ফ্রান্স, বাংলাদেশ কোথায়?

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সিলেটে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি বিক্রি বন্ধ

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্চে রেমিট্যান্সে রেকর্ড, প্রবৃদ্ধি প্রায় ১৪ শতাংশ

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে তেলবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT