চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ১০ গোলে বেসামাল ভুটান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

সামর্থ্য-শক্তির বিচারে দুদলের ব্যবধান আকাশ-পাতাল। ইন্ডিয়ান উইমেন্স লিগ ও অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলা ফুটবলারদের নিয়ে গড়া ভারতের বিপক্ষে মাঠে সেটি বেশ টের পেল ভুটান। পূজার ৪ গোল ও শিবানী দেবীর হ্যাটট্রিকে ১০-০ ব্যবধানে জিতে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করল ভারত।

কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার দুপুরে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের বাঁশি বাজে। অষ্টম মিনিটে ভারত গোলের দেখা পায়। নেহার ক্রসে বল বক্সের ভেতরে থাকা প্রতিপক্ষের নিমা সেলডনের পিঠে লাগে। রক্ষণে কেউ বল বিপদমুক্ত করতে না পারার সুযোগে শিবানী ডানপায়ের ভলিতে গোল আনেন।

ম্যাচের ১৯ মিনিটে নেহা বক্সের ভেতরে বল বাড়ান। রক্ষণের ভুল ও ভুটান গোলরক্ষক পেমা ইয়াংজম এগিয়ে আসলে পোস্ট ফাঁকা হয়ে যায়। ডানপায়ের ফিনিশিংয়ে শিবানী জোড়া গোলের দেখা পান।

তিন মিনিট পর বাঁ-প্রান্তে ভয়ঙ্কর হয়ে ওঠা নেহার পাসে বল পেলেও ফাঁকা পোস্টের সামনে ফিনিশিং ব্যর্থতায় সুযোগ নষ্ট করেন পূজা। ২৬ মিনিটে পূজার ডানপায়ের দূরপাল্লার শট উপরের ক্রসবারে লেগে ফেরে। বক্সের ভেতরে ছয় মিনিট পর পূজা আরেকটি সহজ সুযোগ নষ্ট করেন। কয়েক সেকেন্ড পরই অবশ্য সুযোগ কাজে লাগিয়ে লক্ষ্যভেদে করেন।

ম্যাচের ৩৬ মিনিটে অধিনায়ক নিতু লিন্ডার লম্বা পাসে বল নিয়ে বক্সে ঢুকে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন শিবানী। বিরতির পর ৫৩ মিনিটে নেহার বাঁ-পায়ের ক্রসে উড়ে আসা বলে হেডে নিশানাভেদ করেন সুলাঞ্জনা রাউল।

ভুটান ৫৬ মিনিটে উল্লেখযোগ্য সুযোগ পায়। উগইয়েং লামহোর ডানপায়ের ভলি পোস্টের উপরের জালের বাইরে জড়ায়। একের পর এক আক্রমণ শানিয়ে ৫৮ মিনিটে ভারত ষষ্ঠ গোলের দেখা পায়। দ্বিতীয় গোলের দেখা পান পূজা। পরের মিনিটে পূজা ভুটানের জালে বল জড়িয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।

Reneta

ম্যাচের ৬১ মিনিটে নেহার কর্নারে গোলরক্ষক বল ধরতে ব্যর্থ হন। বদলি খেলোয়াড় মেনাকা লোউরেমরাম তখন বল জালে জড়ালে ভুটান হজম করে দুই হালি গোল। পরে পূজার থেকে বল আদায় করে ৭৩ মিনিটে ডানপায়ে গোলের দেখা পান আরিনা দেবী।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পূজা সহজ লক্ষ্যভেদে চতুর্থ গোলের দেখা পান। ভারত পেয়ে যায় দশ গোলের বিশাল জয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কমলাপুরপূজাবীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামভারতভুটানমেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসশিবানী
শেয়ারTweetPin

সর্বশেষ

হামের পর নিউমোনিয়াসহ অন্যান্য জটিলতায় মৃত্যু বাড়ছে

মে ৬, ২০২৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়: নীতিমালার অস্থিরতা কাটিয়ে ওঠার আহ্বান

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কংগ্রেসের সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

চুরির অভিযোগে দুই সহোদর শিশুকে গাছে বেঁধে নির্যাতন!

মে ৬, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতার আশায় কমছে তেলের দাম

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT