চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের স্বাধীনতা দিবসে বলিউড তারকাদের উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২১
বিনোদন
A A

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে চলছে ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন। ১৯৪৭ সালের এই দিনে ব্রিটিশ শাসনের কবল থেকে মুক্ত হয় ভারত। আর এরপর থেকেই এই দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস বলে ঘোষণা করা হয়।

প্রতি বছরের মত এবছরও নানা আয়োজনের মধ্য দিয়ে ভারতে পালিত হচ্ছে দিনটি। আর সেই সাথে চলছে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা বিনিময়। যেখানে পিছিয়ে নেই বলিউড তারকারাও। অমিতাভ বচ্চন থেকে শুরু করে অনুপম খের, কঙ্গনা রানাউত, তাপসী পান্নুসহ আরো অনেকেই।

ভারতের স্বাধীনতা দিবসে উচ্ছ্বাস প্রকাশ করে বলিউডের ‘শাহেনশাহ’ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সকলকে উদ্দেশ্যে করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি বিশেষ এই দিনে সকলের প্রতি সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনাও করেছেন বিগ বি।

Banglabid

এদিন অভিনেত্রী কঙ্গনা রানাউত তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি প্রকাশ করে লেখেন যে, জো শহিদ হুয়ে হ্যায় উনকি জরা ইয়াদ কারো কুরবানি…।

স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে তাপসী পান্নু তার পোস্টে লেখেন যে, ৭৫ বছরের পেরিয়েও চিরযৌবন আমাদের দেশ! ‘হাম হোঙ্গে কামিয়াব’ থেকে ‘সারে জাহান সে আচ্ছা’য় দেশ এবং দেশবাসীকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা।

প্রবীণ অভিনেত্রী হেমা মালিনি লিখেছেন, দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস দেশের প্রতিটি নাগরিকের কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত। আমাদের মনে রাখতে হবে সেইসব পূর্বসূরিদের যারা ব্রিটিশরাজ শেষ করে চিরযৌবনা দেশকে (ভারত) স্বাধীন করেছিলেন।

Reneta

ইন্ডিয়া গেটের সামনে পতাকা হাতে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। পাশাপাশি স্বাধীনতা দিবসেই ক্যাপ্টেন বিক্রম বাত্রার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন অভিনেতা।

এছাড়াও সোশ্যাল সাইটে ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করেছেন সোহা আলি খান। ছোট্ট হাতে ভারতীয় পতাকা ধরা সোহার মেয়ের ইনায়া খেমুর কিউট ছবিতে মুগ্ধ হয়েছে নেটিজেন।

ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বিমানসেনাকে কুর্নিশ জানিয়েছেন কিয়ার আদভানিও। যারা নিজেদের স্বার্থ উপেক্ষা করে আমাদের নিরাপত্তা প্রদান করেন, সালাম জানাই তাদের। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

আলিয়া ভাটও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে ভূলে জাননি।

অভিনেতা আর মাধবন গর্ব, আনন্দ সহযোগে প্রত্যেক দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। জয় হিন্দ।

এছাড়াও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সোশাল মিডিয়াতে আরো শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বলিউড তারকাদের আরো অনেকেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউড তারকাভারতের স্বাধীনতা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

কামিন্স বাংলাদেশের এই বিষয়ে জানেন না, তবে…

আগস্ট ১২, ২০২৬

সাভারে সেই প্রেসার কুকার বোমা নিরাপদে নিষ্ক্রিয়

আগস্ট ১২, ২০২৬

সহ-আয়োজক হয়েও যে কারণে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে না নামিবিয়া

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারের প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে খননকাজ করবে কানাডীয় প্রতিষ্ঠান

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের কেশম দ্বীপের ম্যানগ্রোভ বনে ছড়াচ্ছে তেল

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT