আন্তর্জাতিক

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রয়াত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রণব মুখার্জি, ভারতের সাবেক রাষ্ট্রপতি, স্মৃতিচারণে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন।

সোমবার ভারতের আর্মি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

এনডিটিভি বলছে, প্রণব মুখার্জির সন্তান অভিজিত মুখার্জি গণমাধ্যমকে পিতার প্রয়াণের সংবাদ নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এর আগে গভীর কোমায় ছিলেন প্রণব মুখার্জি। করোনাভাইরাসও পজিটিভ ছিলো। মস্তিষ্কে সার্জারির একদিন পর তার মৃত্যু হলো।

২০১২ থেকে ২০১১৭ সাল পযন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন প্রণব মুখার্জি। তিনি ভারতের ১৩তম রাষ্ট্রপতি।

বিষয়:প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…