ভারতের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে চারটি স্থল বন্দরের উন্নয়ন প্রকল্প

বেনাপোল স্থলবন্দর, যশোরের ছবি যেখানে নিরাপত্তা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে চারটি স্থল বন্দরের উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। এই প্রকল্পের মধ্যে রয়েছে সিলেটের শেওলা, সাতক্ষীরার ভোমরা ও খাগড়াছড়ির রামগড় স্থল বন্দরের অবকাঠামো উন্নয়ন এবং যশোরের বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন।
ইন্ডিয়াটুডে জানিয়েছে, এই প্রকল্পের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ইতোমধ্যে ৬৯৩ কোটি টাকার অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পরিকল্পনামন্ত্রী বলেন, ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে বাংলাদেশ আঞ্চলিক যোগাযোগ প্রকল্প-১ এর আওতায় প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ক্রমবর্ধমান অভিবাসন এবং শুল্ক ব্যবস্থার উন্নয়ন করা হবে।
আসামের করিমগঞ্জ জেলার সুতারাকান্দি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বৃদ্ধিতেও অবকাঠামো উন্নয়ন করা হবে।
পাশাপাশি ২০১৩ সালে চালু হওয়া ভোমরা বন্দর খোলা জায়গা প্রস্তুত করা, গুদাম ঘর নির্মাণ সহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। পদ্মা সেতু নির্মাণ শেষ হলে কার্গো চলাচল আরও বাড়বে। এ কারণে পরবর্তীকালে অবকাঠামোর আরও উন্নয়ন করা হবে। এতে করে এই বন্দরটি কলকাতার সঙ্গে দূরত্ব কামিয়ে যোগাযোগ এবং যানচলাচল বৃদ্ধি করবে।
এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাণিজ্য উপযোগীতা সৃষ্টির জন্য অবকাঠামোর উন্নয়ন হলে রামগড় বন্দরের গুরুত্ব বাড়বে।
আবার বেনাপোল বন্দর অনেক গুরুত্বপূর্ণ। সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক কো-
আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের সঙ্গে ৪০৯৫ কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে ২৫৬ কিলোমিটার সীমানা বেষ্ঠিত বাংলাদেশের ২৩ টি স্থল বন্দর রয়েছে।







