ক্রিকেট

ভারতের ‘লজ্জা’য় মাথা ঘুরছে শোয়েবের

বাংলাদেশি ক্রিকেটার মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি ক্রিকেটার মাঠে প্রস্তুত, দর্শকরা দর্শকাসনে বসে খেলা উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্রিকেটে এখন সব প্রসঙ্গ নিয়ে সমানতালে সরব শোয়েব আখতার। সেটা হোক নিজ দেশ কিংবা চিরবৈরী প্রতিবেশী দেশ ভারতকে নিয়ে। শনিবার অস্ট্রেলিয়ান পেসারদের হাতে ভারতীয় ব্যাটসম্যানদের নাকানিচুবানি খেতে দেখে মুখ বন্ধ রাখতে পারেননি পাকিস্তানের সাবেক এ পেসার।

অ্যাডিলেডে যখন অজি পেসারদের তোপে একে একে উড়ে যাচ্ছেন ভারতীয় ব্যাটসম্যানরা পাকিস্তানে তখন সকাল গড়িয়ে দুপুর হচ্ছে। বেলা করে ঘুম থেকে উঠে ভারতকে মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার স্কোর দেখে টুইটারে খোঁচা মারেন শোয়েব।

‘ঘুম থেকে উঠে দেখলাম ভারতের স্কোর ৩৬৯। কিন্তু বিশ্বাস হলো না। তারপর পানি দিয়ে চোখ ধুয়ে নিলাম আর দেখলাম স্কোর ৩৬/৯। বিশ্বাস হলো। না তাই আবার ঘুমিয়ে পড়লাম।’

শোয়েব আখতার ক্রিকেট ম্যাচে উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এখানেই শেষ নয়। টুইটারে এক প্রস্থ খোঁচা শেষে আবার ভিডিওতে ভারতকে লজ্জার কথা মনে করিয়ে দিয়েছেন শোয়েব, ‘বিব্রতকর হার। লজ্জার ব্যাটিং। দুনিয়ার সেরা ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে গেলো। ৩৬ রানে অলআউট। এটা লজ্জাজনক পারফরম্যান্স। এমনটা ঘটে ক্রিকেটে। সহ্য করা ছাড়া উপায় নেই। সমালোচনা সইতেই হবে।’

বিষয়:ভারত শোয়েব আখতার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…