চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারতের রাজধানী ঢাকা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ২৮, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

অসদুপায় অবলম্বন করে ভারতের বিহার রাজ্যের পাবলিক পরীক্ষায় মেধা তালিকার এক নম্বরে থাকা রুবি রায়কে আটক করার পর নড়েচড়ে বসে প্রশাসন। সেই ধারাবাহিকতায় বিহারের কয়েকটি স্কুল পরিদর্শন করেছে জেলা শিক্ষা দফতর।

স্কুল স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞানের প্রশ্ন করছেন আর উত্তর যখন পাচ্ছেন তখন অবাক হচ্ছেন। এবং বুঝতে পারছেন এখানকার শিক্ষায় গোড়ায় গলদ ঠিক কতটা। আসল সমস্যটা কোথায়।

সপ্তম শ্রেণির ক্লাসরুমে ঢুকে প্রশাসনের এক কর্মকর্তা এক শিক্ষার্থীকে প্রশ্ন করলেন ‘‘বল তো, আমাদের দেশের নাম কী?’’ উত্তর শুনে পরিদর্শকদের চোখ রীতিমতো কপালে। বর্ধমানের কাশিয়ারা-রাইপুর হাইস্কুলের ওই ছাত্র বললেন ‘বাংলাদেশ!’ কয়েকজন শিক্ষার্থীর এই উত্তর জানা নেই।

Banglabid

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে প্রথম হওয়া ছাত্রী রুবি রায় এক সাক্ষাৎকারে পলিটিক্যাল সায়েন্সকে ‘প্রডিক্যাল সায়েন্স’ বলার পরে সাড়া পড়েছে সেখানকার পরীক্ষা পদ্ধতি নিয়ে। ওই ছাত্রীকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু এ রাজ্যের শিক্ষার মান নিয়ে প্রশ্ন থাকছে, তাই সোমবার বর্ধমানের কয়েকটি স্কুলে পরিদর্শনে এমন চিত্র উঠে আসে পরিদর্শকের কাছে।

স্কুলের সমস্যা, পড়াশোনার মান খতিয়ে দেখতে স্কুলে পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছেন বর্ধমান জেলা প্রশাসন। জেলাশাসককে মাথায় রেখে তৈরি হয়েছে ‘মনিটরিং কমিটি’।

প্রথমদিনে মেমারির কুচুট প্রাথমিক বিদ্যালয়ে যায় দলটি। সেখানে চতুর্থ শ্রেণিতে ঢুকে তারা পড়ুয়াদের ‘আই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল’ লিখে দেখাতে বলেন। কিছু পড়ুয়া ‘আই লিভ ইন’ পর্যন্ত পারলেও কেউ ‘ওয়েস্ট বেঙ্গল’ লিখে উঠতে পারেনি।

Reneta

পাশের হাইস্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বই দেখে ইংরেজি ‘রিডিং’ পড়তে বলা হলে সে পারেনি। কর্তারা ক্লাসের শিক্ষককেই ‘রিডিং’ পড়ে দেখিয়ে দিতে বলেন। তার উচ্চারণ শুনেও বিরক্ত হন তারা।

কাশিয়ারা-রাইপুর হাইস্কুল ও আউশা প্রাথমিক স্কুলে যান জেলাশাসক। আউশার স্কুলটিতে ভারতের রাজধানী জানতে চাইলে এক পড়ুয়া জানায়,‘ঢাকা’।

উল্লেখ্য, এবার বিহারের পাবলিক পরীক্ষায় কেন্দ্রগুলোতে অভিভাবকদের নকল সরবরাহের ন্যাক্কারজনক ছবি প্রকাশিত হয়েছিলো ভারতসহ আন্তর্জাতিক গণমাধ্যমে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রুবি রায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারায়ণগঞ্জ-গাজীপুরে পৃথক ঘটনায় নিহত ৪

পরবর্তী

‘দেশের মাটিতে কোনো জঙ্গিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না’

পরবর্তী

‘দেশের মাটিতে কোনো জঙ্গিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না’

বাবুল আক্তার পুলিশে না থাকলে কাদের অনেক লাভ?

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT