চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের মার্কিন দূতাবাস প্রাঙ্গণে শিশু ধর্ষণের শিকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২০
আন্তর্জাতিক
A A

ভারতের মার্কিন দূতাবাস প্রাঙ্গণে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এনটিডিভি জানায়: শিশুটির বাবা-মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর রোববার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে শিশুটি ধর্ষণের শিকার হয়। চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে।

ধর্ষণের শিকার শিশুর পরিবার দূতাবাস প্রাঙ্গণের স্টাফ কোয়ার্টারেই থাকে। তার বাবা গৃহকর্মী হিসেবে কাজ করেন।

পুলিশ জানায়, অভিযুক্ত যুবক মার্কিন দূতাবাসের কোনো কর্মকর্তা না হলেও তার বাবা দূতাবাসের একজন কর্মচারী। ফলে  ধর্ষক সেখানকার স্টাফ কোয়ার্টারে পরিবারের সঙ্গেই থাকে।

ভারতের মার্কিন দূতাবাস নয়া দিল্লির চাণক্যপুরিতে অবস্থিত, যেটি একটি নিরাপদ কূটনৈতিক এলাকা। আরও বেশ কয়েকটি দূতাবাস ও হাইকমিশন সেখানে অবস্থিত। এলাকাটি ভারী সুরক্ষিত ২৮ একর এলাকাজুড়ে বিস্তৃত।

তদন্তকারী কর্মকর্তারা জানান, অভিযুক্ত এবং ভুক্তভোগীর পরিবার একে অপরকে ভালোভাবেই জানতো। শিশুটি বাইরে খেলতে গিয়ে ধর্ষণের শিকার হয় বলে জানায় পুলিশ।

Reneta

পুলিশ বলছে, চিকিৎকরা নিশ্চিত করেছেন যে, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। ভারতের কঠোর শিশু সুরক্ষা আইন অনুসারে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি ভারতে শিশু ধর্ষণের হার মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। চারজন ধর্ষণের শিকারদের মধ্যে একজন শিশু রয়েছে বলে এক পরিসংখ্যানে বলা হয়েছে। ধর্ষণের শিকার ৯৪ শতাংশের পরিবার অপরাধীদের পূর্ব পরিচিত।

২০১৮ সালে দুই শিশু কন্যা ধর্ষণের শিকার হওয়াকে কেন্দ্র করে ভারত সরকার ধর্ষণের অপরাধ হিসেবে মৃত্যুদণ্ডের প্রবর্তন করে।

২০১২ সালে দিল্লির চলন্ত বাসে এক ছাত্রীকে গণধর্ষণ ও হত্যার পরে যৌন সহিংসতা মোকাবিলায় ভারতের দুর্বল অবস্থা সামনে আসে। এর ফলে দেশটির ধর্ষণ আইনে ব্যাপক প্রতিবাদ ও পরিবর্তন হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নয়াদিল্লিভারতমার্কিন দূতাবাসশিশু ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফোনের পর বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ট্রাম্পের ধন্যবাদ

জুলাই ৬, ২০২৬

নারী তারকা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জুলাই ৬, ২০২৬

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT