চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের মাঠে ইংলিশ শাসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

আক্ষরিক অর্থেই ভারতীয়দের উপর মাঠে ব্যাটে-বলে শাসন চালিয়েছে ইংল্যান্ড! অস্ট্রেলিয়া থেকে সদ্যই ঐতিহাসিক এক সিরিজ জিতে আসা দলটিকে চেন্নাই টেস্টের সাড়ে চারদিন নাচিয়ে ছেড়েছে জো রুট বাহিনী। শেষে ২২৭ রানের জয়ে চার ম্যাচের সিরিজে গেছে এগিয়ে।

চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির খানিক পর তোলা জয়ের আগে প্রতিটি সেশনে ছড়ি ঘুরিয়েছে ইংল্যান্ড। সফরকারীরা অধিনায়ক রুটের ২১৮ রানে প্রথম ইনিংসে অলআউট হয় ৫৭৮ রান তুলে। জবাবে ভারত যেতে পারে ৩৩৭ পর্যন্ত।

ইংল্যান্ড প্রথম ইনিংস থেকেই লিড তোলে ২৪১ রানের। চাইলে ফলোঅন করাতে পারত ভারতকে। সেটা না করিয়ে নিজেরাই নেমে পড়ে ব্যাটিংয়ে। ঝটপট রান তুলে যেয়ে যদিও দ্বিতীয় ইনিংসে অলআউট হয় কেবল ১৭৮ রানে।

ততক্ষণে কাজের কাজটা হয়ে গেছে ইংলিশদের। কোহলিদের কাঁধে চাপিয়ে দেয়া হয়ে গেছে ৪২০ রানের লক্ষ্য। প্রায় সাড়ে চার সেশন হাতে পাওয়া স্বাগতিকরা জয়ের পেছনে তো ছুটতে পারেইনি, পারেনি ম্যাচ বাঁচানোর চেষ্টা করতেও। বলতে গেলে অসহায় আত্মসমর্পণ করে গুটিয়ে গেছে ১৯২ রানে।

বিশাল বোঝা কাঁধে নিয়ে আগেরদিন শেষ বিকেলে ফিরে যান রোহিত শর্মা, ১২ রান করে। অক্ষত ৯ উইকেট নিয়ে মঙ্গলবার উইকেটে আসে ভারত। চেতেশ্বর পূজারা ১৫ করে সাজঘরে হাঁটা দিলে মিছিলের শুরু।

তারপর যদিও খানিকটা প্রতিরোধ। শুভম গিল ও বিরাট কোহলি ৪৪ রানের জুটি আনেন। ওই শেষ। গিল ৫০ করে ফেরেন। তারপর যাওয়া-আসার মিছিল শুরু হয় সাজঘর-উইকেটের মাঝে।

Reneta

আজিঙ্কা রাহানে রানের খাতাই খুলতে পারেননি। প্রথম ইনিংসের দুই নায়ক রিশভ পান্ট ১১ ও ওয়াশিংটন সুন্দর শূন্য রানে আউট। ব্যাট করতে পারা রবিচন্দ্রন অশ্বিন ৯-এ থেমেছেন।

একপ্রান্ত আগলে রাখা কোহলি খেলেছেন সর্বোচ্চ ৭২ রানের ইনিংস। বেন স্টোকসের বলে অধিনায়ক অষ্টম ব্যাটসম্যান হিসেবে স্টাম্প হারানোর পর হার শুধু সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায়।

প্রথম ইনিংসে ২ উইকেট নেয়া বাঁহাতি অর্থোডক্স বোলার জ্যাক লিচ ৭৬ রানে নিয়েছেন ৪ উইকেট। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া ডানহাতি অফস্পিনার ডম বেস একটি উইকেট নিয়েছেন।

একটি করে উইকেট গেছে জফরা আর্চার ও বেন স্টোকসের ঝুলিতে। প্রথম ইনিংসে ২ উইকেট নেয়া বর্ষীয়ান পেসার জেমস অ্যান্ডারসন নিয়েছেন ৩ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিচেন্নাই টেস্টরুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান গণমাধ্যম প্রধানদের

জুলাই ১১, ২০২৬

নানা বাড়ি এসে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১১, ২০২৬

সীমান্তে ৪ জনকে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় শূন্যরেখায়

জুলাই ১১, ২০২৬

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT