চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট ঢাকার কাছাকাছি, চীনা ভ্যাকসিন প্রয়োগ ১৯ জুন থেকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ১৬, জুন ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

চলতি মাসের ১৯ তারিখ থেকে চীনের সিনোভ্যাক্সের ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট ঢাকার কাছাকাছি চলে এসেছে বলেও জানান তিনি।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯ জুন থেকে ১১ লাখ টিকা সরকারি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের, বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীসহ বিদেশগামী যাত্রীদের, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের দেয়া হবে। যা মোট পাঁচ লাখ লোক পাবে।

Banglabid

রাশিয়ার ভ্যাক্সিন পাওয়ার জন্য দুই একদিনের মধ্যে ভালো খবর পাওয়া যাবে জানিয়ে মন্ত্রী বলেন, রাশিয়া এবং চীনের টিকার দামের বিষয়ে তাদের সাথে গোপনীয়তার চুক্তি হয়েছিল, কিন্তু সেটা ভঙ্গ হওয়ায় এখন টীকা পেতে দেরি হচ্ছে। তাই এখন তাদের কাছ থেকে টিকার দাম নিয়ে কথা বলা হবে না। তা না হলে টিকা পেতে সমস্যা হবে।

তিনি বলেন, আগষ্ট মাসে ১০ লাখ কোভ্যাক্সের অ্যাস্ট্রাজেনেকার টিকা আসবে। বিশ্বের উৎপাদনশীল দেশগুলোতে টিকার সুষম বন্টন নাই। চায়নার ভ্যাক্সিন পাওয়ার জন্য অপেক্ষায় আছি। দেশে টিকা উৎপাদনের জন্য বেসরকারি প্রতিষ্ঠানসহ সরকারি প্রতিষ্ঠানেও উৎপাদনের চেষ্টা চলছে।

ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট সম্পর্কে মন্ত্রী বলেন, সীমান্ত এলাকাসহ নোয়াখালী এবং মানিকগঞ্জে পর্যন্ত চলে আসছে। অর্থাৎ ঢাকার কাছাকাছি চলে আসছে। এখন সাবধান না থাকলে বিপদ হবে। করোনা সংক্রমণ বেশী হওয়া এলাকার আম ব্যবসায়ীদের জন্য সংক্রমণ বাড়তে পারে। যেখানে সংক্রমণ বাড়ছে সেখানেই লকডাউন দেয়া হচ্ছে।

Reneta

তিনি আরও বলেন, আমাদের করোনা টেষ্ট বাড়াতে হবে। এখন ৫০০ টি জায়গায় টেষ্ট হচ্ছে। এটা আরও বাড়াতে হবে।

জাহিদ মালেক বলেন, ‘‘ডাক্তার, নার্স নিয়োগের প্রক্রিয়া অব্যাহত থাকবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা  নির্দেশনা দিয়েছেন ২০ হাজার নিয়োগ দেয়া হয়েছে। আরও যাতে নিয়োগ দেয়া হয়।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসস্বাস্থ্যমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএসএমএমইউকে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী উপহার দিল ‘নগদ’

পরবর্তী

দক্ষিণাঞ্চলের অনেক স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা

পরবর্তী

দক্ষিণাঞ্চলের অনেক স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা

দেশীয় ভ্যাকসিন বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT