ভারতের উত্তর প্রদেশে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় উত্তর প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভি জানিয়েছে, সন্ধ্যায় পুরি-হরিদার-কালিংগা উতকল এক্সপ্রেস ট্রেনটি পুরি তেকে উত্তরখণ্ডের হরিদার যাচ্চিল। মুজাফ্ফরনগর পৌঁছালে ট্রেনটির ১৪টি বগি লাইনচ্যুত হয়। এসময় এর একটি বগি পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। এছাড়া কয়েকটি বগি একটি অারেকটির ওপর উঠে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার পর সেখানে ব্যাপক উদ্ধার তৎপরতা চালানো হয়। নারী ও শিশুসহ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা সহ ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে বলে রেলমন্ত্রী সুরেশ প্রভু টুইটে জানিয়েছেন।
তিনি বলেছেন, ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে এবং যদি কোন গাফিলতি থাকে তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহতদের চিকিৎসা সহ সব ধরনের পদক্ষেপ নেয়ার কথা বলেছেন।
এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়ে টুইট করেছেন। তিনি বলেছেন, রেল বিভাগ এবং প্রদেশ সরকার এ ঘটনায় সব ধরনের সহযোগিতা করছে।







