চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় ‘অ্যাম্বাসেডর’ কিনে নিলো প্যুজো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০১ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৭
অর্থনীতি
A A

ভারতের বিখ্যাত গাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ৬০-এর দশক থেকেই ব্র্যান্ডটি ছিল আভিজাত্যের প্রতীক। এবার সেই ব্র্যান্ডটি হিন্দুস্থান মোটরস নামমাত্র ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার মূল্যে বিক্রি করে দিয়েছে ফরাসি গাড়ি নির্মাতা কোম্পানি ‘প্যুজো’র কাছে।

অ্যাম্বাসেডর গাড়ি ছিল ভারতের সবচেয়ে সম্মানিত গাড়ির ব্র্যান্ড। ১৯৬০ থেকে ১৯৮০ সালের মাঝামাঝি পর্যন্ত দেশের জনগণের জন্য এটি ছিল একটি স্ট্যাটাস সিম্বল। এটিই ছিল একমাত্র লাক্সারি কার যা বিপুল পরিমাণে তৈরি করা হতো। এতদিন পর্যন্তও ভারত সরকার এবং মন্ত্রীদের খুবই প্রিয় ছিল ব্র্যান্ডটি।

ব্রিটিশ মরিস অক্সফোর্ড ভিত্তিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর টানা তিন দশক ধরে ছিল ভারতের সবচেয়ে বেশি বিক্রিত গাড়ি।

তিন দশক ধরে ভরতীয় মন্ত্রী ও সাংসদদের জনপ্রিয় গাড়ি ছিল অ্যাম্বাসেডর

দেখতে খুব একটা সুদর্শন না হলেও বাইরে ছোট কিন্তু ভেতরে যথেষ্ট জায়গা এবং সাউন্ড সাসপেনশনের সুযোগ থাকায় ভারতের কোলাহলপূর্ণ রাস্তার জন্য অ্যাম্বাসেডর ছিল উপযুক্ত। শুধু তাই নয়, এটি ছিল ভারতের প্রথম এয়ার কন্ডিশনযুক্ত এবং ডিজেল চালিত গাড়ির একটি।

অ্যাম্বাসেডর ট্যাক্সি এখনো চলছে ভারতের রাস্তায়

কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে থাকা গাড়িটি হুট করেই ভূপাতিত হতে শুরু করে। ১৯৮০’র মাঝের দিকে যেখানে ২০ হাজার অ্যাম্বাসেডর গাড়ি বিক্রি হতো, সেখানে ২০১৩-১৪ অর্থবছরে তা নেমে দাঁড়ায় মাত্র ২ হাজার গাড়িতে। ফলে ২০১৪ সালে এই ব্র্যান্ডের গাড়ি তৈরি বন্ধ করে দেয়া হয়।

উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর থেকে অনেক অ্যাম্বাসেডরই পরিত্যাক্ত হয়ে যাচ্ছে

ফরাসি কোম্পানি প্যুজো ১৯৯০’র দশকের মাঝামাঝি সময়ে ভারতের অর্থনীতি উদারিকরণের পর ভারতে আসা প্রথম বিদেশি গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর একটি। বহুদিন ধরেই প্রতিষ্ঠানটি চেষ্টায় আছে ভারতে নিজেদের একটি শক্ত অবস্থান তৈরি করার।

তবে ডুবতে থাকা এক সময়ের জনপ্রিয় ব্র্যান্ডটিকে কিনে নিলেও প্যুজো একে আবার বাজারে আনবে কিনা সে সম্পর্কে এখনো জানা যায়নি।

ট্যাগ: ভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘অম্ল-মধুর’ সকালে প্রাপ্তি শুধু মুশফিকের শতক

পরবর্তী

ভালো ঘুম না হওয়ার ১১টি কারণ

পরবর্তী

ভালো ঘুম না হওয়ার ১১টি কারণ

নির্বাচন কমিশন গঠনের গেজেট বাতিল চেয়ে রিট

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT