চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হারাতে পারল সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ পূর্বাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

টেস্ট সিরিজে দেখানো দাপটটা উল্টো হয়ে ফিরে আসছিল ওয়ানডে সিরিজে। টানা তিন ম্যাচে হারের পর সেটা খানিকটা ফিরিয়ে দিতে পারল সাউথ আফ্রিকা। সিরিজের চতুর্থ ওয়ানডেতে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৫ উইকেটে জিতেছে স্বাগতিকরা।

প্রোটিয়ারা এতে সিরিজে টিকে থাকল। ছয় ম্যাচের সিরিজে ভারত এগিয়ে ৩-১ ব্যবধানে। মঙ্গলবার পোর্ট এলিজাবেথে পঞ্চম ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল।

জোহানেসবার্গে শুরুতে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৯ রান তোলে ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সাউথ আফ্রিকার সামনে পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ২৮ ওভারে ২০২; ১৫ বল ও ৫ উইকেট হাতে রেখেই সেটি টপকে যায় স্বাগতিকরা।

Banglabid

ওয়ান্ডারার্সে শুরুতেই রোহিত শর্মাকে (৫) হারায় ভারত। পরে যথারীতি শেখর ধাওয়ান ও বিরাট কোহলির প্রতিরোধ। দুজনে ১৫৮ যোগ করেন। ৮৩ বলে ৭ চার ও একটি ছক্কায় কোহলি ৭৫ রানে ফিরলে ভাঙে উড়তে থাকা জুটি।

পরে সেঞ্চুরি তুলে নেন ধাওয়ান, শততম ওয়ানডেতে ক্যারিয়ারের ১৩তম। শততম ওয়ানডেতে আর কোন ভারতীয়র সেঞ্চুরি নেই। তবে বিশ্বে আরও আটজন আছেন। এটি ২০০১ সালের পর প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাটিতে ভারতের কোন ওপেনারের প্রথম সেঞ্চুরিও।

তখনও সামান্য হানা দিয়েছিল বৃষ্টি। সেটা থামলে ১০৯ রানে ফিরে যান ধাওয়ান। ১০৫ বলে ১০ চার ও ২ ছক্কার ইনিংস সাজিয়ে। পরে মহেন্দ্র সিং ধোনি ছাড়া আর কারও ব্যাটে প্রতিরোধ আসেনি। সাবেক অধিনায়ক করেন ৪২ রান।

Reneta

মূর্তিকারিগর

জবাব দিতে নেমে আফ্রিকানরা দেখেশুনেই এগিয়েছে। টপ অর্ডারে অধিনায়ক মার্করাম ২২, আমলা ৩৩, ডুমিনি ১০, এবি ডি ভিলিয়ার্স ২৬ রানের অবদান রাখেন।

সেখান থেকে মিলার ও ক্লাসেন ৭২ রান যোগ করে ম্যাচের লাগাম টেনে নেন। ৪ চার ও ২ ছয়ে ২৮ বলে ৩৯ রানে ফেরেন মিলার।

ফেলুকোয়ওকে নিয়ে বাকিটা কাজটা সারেন ক্লাসেন। ২৭ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস তার, ৫ চার ও এক ছয়ে। আর মাত্র ৫ বলে অপরাজিত ২৩ রানের ঝড় তোলেন ফেলুকোয়ও, এক চার ও ৩ ছয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-সাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোনালদোর হ্যাটট্রিকে পিএসজিকে রিয়ালের বার্তা

পরবর্তী

ঘোড়দৌড় দেখতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১৮

পরবর্তী
hongkong bus

ঘোড়দৌড় দেখতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১৮

প্রধানমন্ত্রী

ইটালির পথে প্রধানমন্ত্রী

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT