চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইটালির পথে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

চারদিনের সফরে রোববার ইটালির উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ)-এর পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে যোগ দেবেন তিনি।

রোববার সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। ফ্লাইট স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টায় রোমের ফিউমিসিনো বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। রোমে যাওয়ার পথে প্রধানমন্ত্রী প্রায় দু’ঘণ্টার জন্য দুবাইয়ে যাত্রা বিরতি করবেন।

ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

ইফাদ-এর প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুনগবো’র আমন্ত্রণে পরিচালনা পর্ষদের ৪১তম বার্ষিক অধিবেশনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী। অধিবেশনের মূল প্রবন্ধে তিনি তার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন।

সম্মেলনের কী-নোট স্পিকারদের সম্মানে ইফাদ প্রেসিডেন্টের দেয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি রোমে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ভ্যাটিক্যান সিটি সফর করবেন এবং পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

Reneta

উন্নয়নশীল দেশগুলোর গ্রামীণ এলাকার দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণে ইফাদ একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।

১৯৭৪ সালে বিশ্ব খাদ্য সম্মেলনের সিদ্ধান্তে ১৯৭৭ সালে একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ইফাদ প্রতিষ্ঠিত হয়। দারিদ্র্য দূরীকরণ এবং খাদ্য ও পুষ্টির মানোন্নয়নে গত ৩০ বছর যাবত রোম ভিত্তিক এই সংস্থা বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

ইফাদ মঞ্জুরি ও সহজ ঋণ হিসেবে এ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৭৮২ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইটালিইফাদপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

আমার চেয়ে বেশি যোগ্য শুধু ফার্গুসন: আনচেলত্তি

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT