চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় মাস আটকে রেখে ভাতিজি ধর্ষণকারী সেই বাদল গ্রেপ্তার

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৯:২৫ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৭
অপরাধ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের সখীপুরে প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে পরিত্যক্ত বাড়িতে ছয় মাস ১৭ দিন আটকে রেখে কলেজ ছাত্রীকে ধর্ষণকারী দূর সম্পর্কের চাচা বাদলকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অশোক কুমার সিংহ বলেন, সন্ধ্যার দিকে ডিবি পুলিশের একটি টিম বাদলকে গ্রেফতার করেছে। মির্জাপুর থেকে তাকে টাঙ্গাইলের ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। এ ব্যাপারে আগামীকাল শনিবার ১০ দিকে টাঙ্গাইলের পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানাবেন।

কলেজ ছাত্রীকে ধর্ষণকারী দূর সম্পর্কের চাচা বাদলঅপরদিকে এ ঘটনায় বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ওইদিন বিকেলে নারী ও শিশু আদালতের হাকিম রুপম কান্তি দাস কলেজ ছাত্রীটির জবানবন্দি রেকর্ড করেছেন।

টাঙ্গাইলের সখীপুরে এক কলেজ ছাত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে ঘুমের ওষুধ ও নেশা খাইয়ে ৬ মাস ১৭ দিন আটকে রেখে জোরপূর্বক নির্যাতন করেছিলেন বাদল মিয়া। গত রোববার সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় উপজেলার রতনপুর কাশেম বাজার এলাকার একটি নির্জন বাড়ি থেকে ওই ছাত্রীকে স্থানীয়রা অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

পরে পরিবারের লোকজন তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপরদিন সোমবার রাতে ওই ছাত্রীর ভাই সুমন মিয়া বাদী হয়ে বাদল মিয়াকে একমাত্র আসামী করে সখীপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

ট্যাগ: টাঙ্গাইল- নারী নির্যাতনধর্ষণনারীর প্রতি সহিংসতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুল্কমুক্ত চাল আমদানির প্রভাব নেই বাজারে, ১২ টাকা দাম বেড়ে কমেছে ৪ টাকা

পরবর্তী

মিরাজের ম্যাচ কখন, কোন চ্যানেলে

পরবর্তী
ত্রিনবাগোর অনুশীলনে মিরাজ

মিরাজের ম্যাচ কখন, কোন চ্যানেলে

গরু আমদানি

দেশীয় খামারিদের ক্ষতি করে ভারতীয় গরু আমদানি নয়

সর্বশেষ

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক

আগস্ট ৩১, ২০২৬

সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথনে প্রথমবার প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT