চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভবিষ্যত পরিকল্পনা করে দিয়েছি, তা ধরেই দেশ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

প্রজন্মের পর প্রজন্ম দেশের মানুষের জীবনযাপনে আওয়ামী লীগ যে পরিকল্পনা করে দিয়েছে, সেটা ধরেই দেশ এগিয়ে যাবে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের উন্নয়নের ধারাবাহিকতা নিয়েই এগিয়ে যেতে হবে। জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করবো, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীও আমরা উদযাপন করবো।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় দলটির সভাপতি আরও বলেন: বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। এখন বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ্ এগিয়ে যাবে। জাতির পিতা সারাজীবন ত্যাগ স্বীকার করে বাংলাদেশ স্বাধীন করে দিয়ে গেছেন। তারই ডাকে সাড়া দিয়ে লাখো শহীদ রক্ত দিয়েছে। কাজেই এ রক্ত কখনও বৃথা যায় না, বৃথা যেতে পারে না।

তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন: বাংলাদেশের মাটিতে মীর জাফর-মোশতাকের মতো বেঈমানদের জন্ম হয়েছে বারবার। খুনি জিয়ার মতো খুনিরাও বার বার এসেছে। কিন্তু ভবিষ্যতে এদের মতো এদশের মানুষের জনগণের ভাগ্য নিয়ে আর কেউ যেনো ছিনিমিনি খেলতে না পারে; সে দায়িত্ব এদেশের জনগণকে নিতে হবে, তরুণ প্রজন্মকে নিতে হবে; প্রজন্মের পর প্রজন্ম এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

‘‘যে স্বাধীন বাংলাদেশ জাতির পিতা দিয়ে গেছেন, সে বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে। বাংলাদেশ যেভাবে রাজনৈতিক-অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, সেভাবে যেন এগিয়ে যেতে পারে। বিশ্ব সভায় মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তাহলেই এই শহীদের যে আত্মত্যাগ তা স্বার্থক হবে।’’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে আওয়ামী লীগ এগিয়ে চলছে দাবি করে এ সময় বঙ্গবন্ধু কন্যা বলেন: আর জাতির পিতার যে স্বপ্ন ছিলো দুঃখি মানুষের মুখে হাসি ফোটানো এই বাংলাদেশকে আমরা সেভাবেই এগিয়ে নিতে চাই। সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি, আমাদের লক্ষ্যই হচ্ছে  দুঃখি মানুষের মুখে হাসি ফোটানো। আমাদের প্রতিটি কাজ আপনারা লক্ষ্য করবেন, আমাদের তৃণমূল মানুষের ভাগ্য আমরা কিভাবে পরিবর্তন করবো; সেভাবেই সাজানো আমাদের পরিকল্পনা।

তিনি আরও  বলেন: এভাবে আমরা তাদের সহযোগিতা করে যাচ্ছি। এদেশকে যেন আর কোনো দিন কারও কাছে হাত পেতে না হয়। মানুষকে খাদ্যের জন্য কষ্ট না পেতে হয়, জাতির পিতা আমােদের যে সংবিধান দিয়ে গেছেন সে সংবিধানে যে মৌলিক অধিকারগুলোর কথা বলা হয়েছে সেগুলো সমুন্নত থাকে; আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।

ট্যাগ: প্রধানমন্ত্রীশহীদ বুদ্ধিজীবী দিবসশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিজয় দিবসে সাবিনা ইয়াসমিনের দেশের গান

পরবর্তী

‘হুমকি’ পেয়ে সাংবাদিক অঞ্জন রায়ের জিডি

পরবর্তী

‘হুমকি’ পেয়ে সাংবাদিক অঞ্জন রায়ের জিডি

ইমরান খানের ভাতিজাকে খুঁজছে পাকিস্তান পুলিশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT