বিনোদন

ভক্তের সেলফির যন্ত্রণায় বিরক্ত কারিনা!

বিমানবন্দরে কারিনা কাপুর খান সানগ্লাস পরে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে কারিনা কাপুর খান সানগ্লাস পরে হাঁটছেন, তার পাশে অন্যরা রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রিয় তারকাকে সামনে পেলে একটা সেলফি তুলে ফেলার ইচ্ছা সব ভক্তেরই হয়। কিন্তু সেটা যদি মাত্রা অতিক্রম করে ফেলে, তাহলে তা তারকাদের জন্য বিরক্তিকরই বটে। মুম্বাইতে এমনই এক ভক্তের খপ্পরে পড়েছিলেন কারিনা।

মুম্বাই ফেরার পর এয়ারপোর্টে এক ভক্ত সেলফি তুলতে চান কারিনার সঙ্গে। কারিনাও রাজি হয়ে যান। তবে একটি সেলফিতে সন্তুষ্ট হননি সেই ভক্ত। ছবি ভালো না আসার অজুহাতে কারিনাকে আবার থামিয়ে ছবি তুলেন তিনি। এরপর কারিনা হেঁটে গাড়ির দিকে রওনা হলে তৃতীয়বার ছবি তোলার জন্য তাকে থামান সেই ভক্ত। এতে খুব বিরক্ত হয়ে কারিনা সেই ভক্তকে থামতে বলেন। শুধু কারিনা নন, এমন আচরণে আশেপাশের মানুষজনও বিরক্তি প্রকাশ করেছে।

২০ মার্চ মুক্তি পাওয়ার কথা কারিনার ‘আংরেজি মিডিয়াম’। এই ছবিতে ইরফান খানের বিপরীতে দেখা যাবে তাকে। বর্তমানে আমির খানের বিপরীতে লাল সিং চাড্ডা ছবির শুটিং করছেন কারিনা। এবছর বড়দিনে মুক্তি পাবে ছবিটি। ডেকান ক্রনিকল

বিষয়:কারিনা কাপুর খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…