বিনোদন

ভক্তদের মাতাতে প্রস্তুত শ্রেয়া

ভক্তদের মাতাতে প্রস্তুত শ্রেয়া

দীর্ঘ ৫ বছর পর ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল সন্ধ্যায় গানের সুরে ভাসাবেন সবাইকে। শুক্রবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

সন্ধ্যায় ‘বে এন্টারটেইনমেন্ট’ আয়োজিত বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশনে ‘শ্রেয়া ঘোষাল নাইট’ কনসার্টে বলিউডে জনপ্রিয় এ শিল্পী গান গাইবেন।

বাঙালি মেয়ে শ্রেয়া ঘোষাল বাংলা ও হিন্দি জনপ্রিয় কিছু গান শুনাবেন। ‘তেরি মেরি’  ‘তেরি ও’ ‘মানবা লাগে’ ‘বারসোরে মেঘা মেঘা’ ‘তিতলি’ ‘ডোলারে’ মতো অসাধরণ কিছু হিট গান তিনি তার ভক্তদের শোনাবেন।

ভারতীয় জিটিভির ‘সা রে গা মা’ সঙ্গীত প্রতিযোগীতার মধ্য দিয়ে গানের ভুবনে নিজের নাম লেখান তিনি। ২০০২ সালে ‘দেবদাস সিনেমায় দিয়ে প্লেব্যাকে অভিষেক হয় তার। এরপর বিভিন্ন সিনেমায় এ পর্যন্ত ৩৫০ টি’র মতো গান গেয়েছেন শ্রেয়া।

বিষয়:বলিউড শ্রেয়া ঘোষাল সঙ্গীত শিল্পী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…