শুক্রবার দুপুরে ইনস্টাগ্রামে হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছিলেন নোরা ফাতেহি। গায়েব হয়ে গিয়েছিল তার অ্যাকাউন্টের সব পোস্ট। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পরে গিয়েছিলেন ভক্তরা। তবে গভীর রাতে আবার ফিরে আসে নোরার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
ইনস্টাগ্রামে নোরার ফলোয়ার সংখ্যা ৩৭ মিলিয়নেরও বেশি। এভাবে হঠাৎ করেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার কারণ নিজেই জানিয়েছেন নোরা। জানালেন হ্যাকারদের কবলে পড়েছিল তার অ্যাকাউন্ট।
ইনস্টাগ্রামে নোরা লিখেছেন, সবার কাছে ক্ষমা চাইছি। আমার ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা করা হয়েছিল। সকাল থেকেই কেউ আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করছিল।’ দ্রুত অ্যাকাউন্টটি ফিরিয়ে দেয়ার জন্য ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন নোরা।
বর্তমান সময়ে বলিউডের সবচেয়ে জনপ্রিয় আইটেম গার্ল নোরা। তার ইনস্টাগ্রাম ফিরে আশায় স্বস্তিতে ভক্তরা।







