আন্তর্জাতিক

বয়স ১২-১৭ হলেই ভ্যাকসিন এস্তোনিয়ায়

বয়স ১২-১৭ এর কিশোরদের জন্য ভ্যাকসিন নেওয়ার জন্য অপেক্ষা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন কিশোরী ভ্যাকসিন নেওয়ার জন্য বসে আছে, পাশে একজন স্বাস্থ্যকর্মী তাকে নির্দেশনা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বয়স ১২-১৭ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন দিচ্ছে এস্তোনিয়া। ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থা ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের অনুমোদনের পর থেকে এই কর্মসূচি শুরু করে দেশটি।

বিশেষ করে এস্তোনিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর তার্তুতে শিশুদের টিকা কর্মসূচি অগ্রগতি হয়েছে।

এপি সংবাদে বলা হয়, এরই মধ্যে সেখানে প্রথম ডোজ প্রদান করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে ৭০ শতাংশ ভ্যাকসিন প্রদান সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

মূলত সেপ্টেম্বরে নতুন স্কুল বছর শুরু হওয়ার আগে এস্তোনিয়া, ডেনমার্ক এবং ফ্রান্সের মতো দেশগুলোতে  শিশুদের ভ্যাকসিন নিতে উৎসাহিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

যদিও সুইডেন এবং যুক্তরাজ্যের মতো অন্য দেশে এখনো ১৮ বছরের কময় বয়সী শিক্ষার্থীরা ভ্যাকসিন পাচ্ছে না।

বিষয়:করোনাভাইরাস ভ্যাকসিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…