চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় পর্দায় প্রথমবার, চরিত্রের ঘোর কাটেনি নোভার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২১
বিনোদন
A A

অনিমেষ আইচের নাটক ‘প্রেম ও ঘামের গল্প’তে অভিনয়ের মধ্য দিয়ে অভিষিক্ত হয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নোভা। এরপর টানা কয়েক বছর অভিনয় করে বাংলা নাটকের পরিচিত মুখ হয়ে উঠেন।

মাঝখানে বিরতি থাকলেও পনেরো বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি পা রাখলেন সিনেমায়। রনি ভৌমিকের পরিচালনায় সিনেমাটির নাম ‘মৃধা ভার্সেস মৃধা’। সিনেমায় ঐশী নামের চরিত্রে অভিনয় করেছেন তিনি। শুটিং সম্পন্ন হয়ে গেলেও নোভা জানালেন, এখনও তিনি ঐশীর ঘোরেই বসবাস করছেন!

সোমবার এই অভিনেত্রী এসেছিলেন চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তারকা কথন’ অনুষ্ঠানে। রাজু আলীমের প্রযোজনা ও সাফি আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানের বেশির অংশেই নোভা কথা বলেন তার অভিনীত প্রথম চলচ্চিত্রটি নিয়ে।

নোভা জানান, এই চলচ্চিত্রটিতে তার অভিনয়ের কথা ছিলো না। বরং ক্যামেরার পেছনে এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করার কথা ছিলো। কিন্তু শেষ সময়ে ডিরেক্টোরিয়াল টিমের অনুরোধে অডিশনে অংশ নেন এবং সবাই তাকে ‘মৃধা ভার্সেস মৃধা’ চরিত্রে অভিনয়ের প্রস্তাব করেন। স্ক্রিপ্ট পড়ে চরিত্রটির গভীরতা অনুধাবন করে বিনা বাক্যে রাজিও হয়ে যান নোভা। চরিত্রের প্রস্তুতির জন্য সময় কম পেলেও, ঐশী চরিত্রে অভিনয় করে তৃপ্ত এই অভিনেত্রী।

এরআগে নিজের প্রথম সিনেমা নিয়ে চ্যানেল আই অনলাইনকে নির্মাতা রনি ভৌমিক জানিয়েছিলেন, আমার ছবির গল্পই মূলত প্রধান। যেখানে সামাজিক প্রেক্ষাপটের একটি কাহিনি ফুটিয়ে তোলা হবে। উঠে আসবে পারিবারিক সম্প্রীতির সৌন্দর্য, সৌহার্দ্য ও সম্পর্কের অবক্ষয়সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়।

তিনি জানান, ছবিতে কেন্দ্রীয় চরিত্রে সিয়াম আহমেদকে দেখা যাবে। তার সঙ্গে আরও থাকবেন তারিক আনাম খান, নিমা রহমান, সানজীদা প্রীতিসহ একঝাঁক প্রিয়মুখ।

Reneta

নোভা ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। এরপর তিনি দীর্ঘদিন নিয়মিতই কাজ করেছেন টিভিসি ও নাটক-টেলিছবিতে। বিভিন্ন টিভি অনুষ্ঠানে উপস্থাপনাও করেছেন। একটি বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও আছে তার। এবার তিনি অপেক্ষায় আছেন নতুন এক অভিজ্ঞতার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ঐশীচরিত্রতারকা কথননোভামৃধা ভার্সেস মৃধারনি ভৌমিকলিড বিনোদনসাফিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি আরবের কাছে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রিন কার্ড আবেদনে এক লাখ ডলারের জামানত বিবেচনায় ট্রাম্প প্রশাসন

জুলাই ১৬, ২০২৬

মেসির সাথে তখন কী কথা হয়েছিল বেলিংহ্যামের

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মানুষ যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের প্রতি ইতিবাচক

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাইয়ের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫৪ কোটি ডলার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT