চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় দলে ফিরে ‘বড় স্বপ্ন’ আশরাফুলের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মোহাম্মদ আশরাফুল ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসে রেকর্ড পাঁচ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে গত মৌসুমে। যদিও পাঁচ শতকের একটি ইনিংসই কেবল দলকে জেতাতে কাজে লেগেছিল। চার ম্যাচেই বিফলে গেছে তিন অঙ্ক ছাড়ানো ইনিংস।

দল শক্তিশালী না হওয়ায় স্ট্রাইকরেট বাড়াতে গিয়ে আউট হওয়ার ঝুঁকি নেননি বলে দারুণ কীর্তির পরও শুনতে হয়েছে নিন্দুকের কটু কথা। একের পর এক হারে কলাবাগানও পারেনি প্রিমিয়ার লিগে টিকে থাকতে। নেমে গেছে প্রথম বিভাগে।

তবে এবার বাস্তবতা একদমই ভিন্ন। আশরাফুল ফিরেছেন ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে। সাদা-কালো জার্সিতে এবার প্রিমিয়ার লিগে নামবেন শক্তিশালী দল নিয়ে। যে কারণে আশরাফুলের চোখেও রঙিন স্বপ্ন।

‘টিমটা খুব চমৎকার হয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব। সবার স্বপ্ন থাকে আবাহনী- মোহামেডানে খেলার। আমি অতীতেও দুইবার খেলেছিলাম। শেষ যেবার খেলেছিলাম, চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার বিপিএল অতটা ভালো হয়নি। সুযোগ আমি একটু কম পেয়েছি। দ্বিতীয় ম্যাচে ২২ করার পর আসলে ড্রপ হয়ে যাওয়াটা একটু হতাশই ছিলাম। বিসিএলটা ভালো হয়েছিল। বিপিএলটা যদি সুযোগ পেতাম তাহলে ভালো খেলার সম্ভাবনা থাকত। যেহেতু ঢাকা লিগে গত বছর ভালো খেলেছিলাম, টিম রেজাল্ট পাইনি, কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হয়েছিল। সেটাই এবার করতে চাইব। শুরু থেকে ভালো করতে চাইব।’

‘এটা আসলে আমি মনে করি না (মন্থর ব্যাটিং)। যদি ম্যাচের পরিস্থিতি দেখেন, সে অনুযায়ী শুরুতে হয়তো কয়েকটা ম্যাচে ছিল, তবে যেগুলো আমি সেঞ্চুরি করেছিলাম সেগুলো পরিস্থিতি অনুযায়ী ঠিকই ছিল। কারণ মোহামেডানের সাথে ১২৭ করেছিলাম ১২৩ বলে। রান বেশি হবে তখন এক ধরনের খেলা, আবার উইকেট পড়ে গেলে আরেকরকমের খেলা হবে। গত বছর ৭৪ স্ট্রাইকরেট ছিল, এবার চেষ্টা থাকবে আরও ভালোর।’

‘তবে এটাও ঠিক আগের বছর থেকে আমি এখন অনেক ফিট। সবকিছু থেকে অনেক উন্নতি হয়েছে। গত বছর এতটা ফিট ছিলাম না। লক্ষ্য তো থাকবেই, স্ট্রাইকরেটটা যেন ভালো হয়। টিমের পারফরম্যান্সে যেন প্রভাব থাকে, সেভাবে চেষ্টা করব। সবাই যে প্রশ্ন করে, টিমের পারফরম্যান্সে কার্যকরী হয়নি, আসলে একা তো সম্ভব না। এইবার টিমটা খুব ভালো। আশা করি সবাই মিলে ভালো করব।’ আশরাফুলের প্রত্যাশা।

Reneta

আশরাফুলের দলে আছেন লিটন দাস, আব্দুল মজিদ, নাদিফ চৌধুরী, সোহাগ গাজী, রকিবুল হাসান, শফিউল ইসলামের মতো পরীক্ষিত ক্রিকেটার। ড্রাফট থেকে ১৫ ক্রিকেটার কিনতে মোহামেডানের ব্যয় হয়েছে ২ কোটি ১২ লাখ। কয়েক মৌসুম বিরতির পর বিগ বাজেটের দল গড়ে মোহামেডান ক্লাব দেখছে বড় স্বপ্ন। দলের অভিজ্ঞ ক্রিকেটার আশরাফুলও নিজেকে চেনারূপে ফেরানোর স্বপ্ন দেখছেন এবারের লিগ থেকে।

সোমবার মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগের টি-টুয়েন্টি টুর্নামেন্ট। আর ওয়ানডে লিগ শুরু ৮ মার্চ থেকে। আশরাফুল বললেন, ‘এটা খুবই ভালো প্রত্যেক দলের জন্য। কারণ টিম তৈরি করার জন্য কয়েকটা প্র্যাকটিস ম্যাচ প্রয়োজন হয়। সেটার আগে এই আয়োজনটা আমি মনে করি ৮ তারিখ যখন ম্যাচ শুরু হবে, তার আগে আমরা যে ৪টা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি, এটা ভালো সুযোগ সবার জন্য।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯মোহাম্মদ আশরাফুললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুরান ঢাকা নতুনভাবে গড়ে উঠবে কি?

পরবর্তী

চকবাজারে আবার আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে আহত ৭

পরবর্তী

চকবাজারে আবার আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে আহত ৭

টুইটারের সহ-প্রতিষ্ঠাতার পদত্যাগ

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT