চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্ল্যাটারের বিদায়ে প্লাতিনি প্রেতাত্মায় ‘ন্যুব্জ’ ফিফা

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৬:০০ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সেপ ব্ল্যাটারের অনুপস্থিতিটা এতদিন বাদে অনুভব করতে শুরু করেছে ইউরোপের বাইরের ফুটবল দেশগুলো। ২০২৬’র বিশ্বকাপের আয়োজক বাছাই দিয়ে শুরু, পাশাপাশি সংস্থাটির চলমান নানা সংস্কার এবং উচ্চাভিলাষী সিদ্ধান্ত ফুটবলকে সামনের দিকে কতোটুকু এগিয়ে নিয়ে যাচ্ছে সেটাই এখন প্রশ্নের মুখে।

ক’দিন আগেই আফ্রিকার দেশ মরক্কোকে ছিটকে দিয়ে আয়োজকের দায়িত্ব পেলো উত্তর আমেরিকার তিন রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। শুরুতে মরক্কোর পালে হাওয়া থাকলেও অর্থ লক্ষ্মীর হিসেব-নিকেশ সামনে আসতেই মুহূর্তেই পাল্টে গেছে ভোটের চিত্র। নিরঙ্কুশ ব্যবধানে এগিয়ে থেকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায় ওই তিন দেশ।

ফিফার ইভাল্যুয়েশন টাস্ক ফোর্সের রিপোর্টেও উত্তর আমেরিকার দেশ তিনটি এগিয়ে ছিল। তারপরও ফিফার এ সিদ্ধান্তে সমালোচনার ঝড় উঠেছে এরইমধ্যে। ফুটবল অঙ্গণের সাবেকরা বলছেন, অর্থকে গুরুত্ব দিয়ে আমেরিকামুখী ফিফা।

আপনি যদি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় খেলার একটি তালিকা করতে যান, দেখতে পাবেন প্রথমেই চলে আসবে বেসবল আর বাস্কেটবলের নাম। এরপর ফুটবল। ইতিপূর্বে যুক্তরাষ্ট্রে ফুটবলকে জনপ্রিয় করার স্বার্থে ফিফা ১৯৯৪ সালে দেশটিকে আয়োজকের দায়িত্ব দেয়। যদিও মেজর লীগের যৎসামান্য নাম ছাড়া আর তেমন কোনো ইতিবাচক পরিবর্তন ঘটেনি তাদের ফুটবলে।

এরপর কানাডা, দেশটির জনপ্রিয় খেলার তালিকায় প্রথমেই রয়েছে বাস্কেটবল এবং রাগবির নাম। ফুটবলে তাদের তেমন কোনো আগ্রহের কথা শোনা যায় না।

মেক্সিকো দেশটির ফুটবল ইতিহাস আবার বেশ পুরনো। আগেও দুবার- ৭০ এবং ৮৬’ত আয়োজকের ভূমিকায় দেখা গেছে দেশটিকে। বিশ্বকাপের প্রথম আসরেরও ছিল তাদের অংশগ্রহণ।

Reneta

কিন্তু ২৬’র বিশ্বকাপে মোট ৮০টি ম্যাচের মাত্র ১০টি ম্যাচ আয়োজনের সুযোগ থাকছে মেক্সিকোর। ১০টি কানাডার, আর বাকি ৬০টি ম্যাচ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। সুতরাং বিষয়টি স্পষ্ট, শুধুমাত্র অর্থের দিকে তাকিয়ে যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে ফিফা। আপনি বলতে পারেন ফিফার কংগ্রেসে তো ভোটেই আযোজক নির্বাচিত হয়েছে দেশ তিনটি। কিন্তু মনে রাখতে হবে ফেডারেশনগুলোকে দেয়া অনুদানের অর্থের পরিমাণ কম-বেশি করে দেয়ার কথা বলে প্রভাবিত করার সুযোগ ফিফার রয়েছে।

তাহলে কি দাঁড়াল? ফিফা ফুটবলের স্বার্থ নয়, অর্থভাগ্যকে বেছে নিয়েছে!

বিদায়ী ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারকে নিয়ে বিতর্ক ছিল। অর্থ কেলেঙ্কারিতে এসেছে তার নাম। তারপরও তিনি যা করে গেছেন তাতে বিশ্ব ফুটবল উপকৃত হয়েছে বহুগুণে। ইউরোপ আমেরিকার বাইরে এশিয়া-আফ্রিকার মতো জনবহুল অংশগুলোতে ফুটবলকে ছড়িয়ে দিতে তার অবদান অনস্বীকার্য।

১৯৯৮ সালে প্রথমবারের মতো ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হন সেপ ব্ল্যাটার।

২০০২ সালে এশিয়ায় ফুটবলকে আরও বেশি জনপ্রিয় করে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো এশিয়ার দেশ জাপান ও সাউথ কোরিয়াকে আয়োজকের দায়িত্ব দেয় ফিফা। এরআগে বিশ্বফুটবলের ১৫টি আসর অনুষ্ঠিত হলেও পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া এ মর্যাদা থেকে বঞ্চিত ছিল।

২০০৬-এ জার্মানি, এরপর সাউথ আফ্রিকা। ইউরোপ-আমেরিকার বাইরে এশিয়া এবার আফ্রিকার কোনো দেশও যে দায়িত্ব নিতে পারে তার প্রমাণ দেয় নেনসন ম্যান্ডেলার দেশ। এশিয়া ব্ল্যাটারের জন্য খুব একটা কঠিন সিদ্ধান্ত না হলেও সাউথ আফ্রিকায় ব্ল্যাটারের জন্য ছিল টাফ-এক্সাম।

সেটা সফলভাবে উতরেও গেছে জ্যাকব জুমার দেশ। এশিয়ার পর আফ্রিকাতেও বাড়ে ফুটবল জোয়ার।

২০১৪-এ ফুটবলের তীর্থভূমি, ব্রাজিল। ৮৬’র পর আর বিশ্বকাপ আসেনি লাতিন ভূমিতে। শেষবার কলম্বিয়া বিশ্বকাপের আয়োজন করে। তাই দীর্ঘ দুই যুগ বাদে বিশ্বকাপকে ফিরিয়ে দেয়া হয় লাতিনে। তা নিয়ে কতো রাজনীতি! ব্রাজিলের আর্থ-সামজিক অবস্থা থেকে শুরু করে জননিরাপত্তা, এমনকি স্টেডিয়াম প্রস্তুত না হওয়ার অজুহাতে বিশ্বকাপই সরিয়ে নেয়ার অপচেষ্টা দেখায় বিশ্বশক্তির কিছু অংশ। কিন্তু ব্ল্যাটার বিশ্বাস রাখলেন ব্রাজিলের ওপর। সফলভাবে আয়োজন সম্পন্ন করে সেলেসাওরা।

এবারের বিশ্বকাপ (২০১৮) রাশিয়ায়। সববিচারে বিশ্বের অন্যতম বৃহতশক্তির দেশ রাশিয়া। কিন্তু কখনও আয়োজকের ভূমিকায় দেখা যায়নি রুশদের। আয়োজকের দৌঁড়ে তাদের শক্ত প্রতিপক্ষ ছিল ইংলিশরা। এছাড়া, বেলজিয়াম-নেদারল্যান্ডস, স্পেন-পর্তুগালও চাচ্ছিল তাদের যেন যৌথ আয়োজকের দায়িত্ব দেয়া হয়। কিন্তু ফিফা কাউন্সিলে ভোটের বাক্সে সবাইকে পেছনে ফেলে পুতিনের রাশিয়া। প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল আয়োজনের দায়িত্ব পায় দেশটি।

এটি নিয়েও আলোচনা হয়েছে বিস্তর। উঠেছিল ভোট কেনা-বেঁচার অভিযোগও। আবার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অনেক ইউরোপীয় দেশ হুমকিও দিয়েছিল বয়কটের! সবশেষে এখন পর্যন্ত সুষ্ঠ-শান্তিপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে গ্রুপপর্বের মোকাবেলা শেষে এখন চলছে নকআউট পর্বের খেলা। প্রেসিডেন্ট পুতিন তো বিশ্বকাপ চলাকালে ব্ল্যাটারকে বিশেষ মর্যাদায় তার দেশে অতিথিও করেছেন।

ব্ল্যাটারের সময়কালে সর্বশেষ দেশে হিসেবে কাতারকে দেয়া হয় ২০২২’র বিশ্বকাপ আয়োজকের দায়িত্ব। শক্তিশালী অর্থনীতির দেশ অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে তারা। ফিফা কংগ্রেসের এ সিদ্ধান্তের বিরোধীতায় এতদিন পেছন থেকে কলকাঠি নাড়লেও এবার সামনে চলে আসেন উয়েফা সভাপতি ও ফিফার কার্যনির্বাহী সদস্য ফারসি কিংবদন্তি ফুটবলার মিশেল প্লাতিনি।

অভিযোগ করেন: আয়োজন সত্ত্ব পেতে অবৈধ পথ নিয়েছে কাতার। টাকা দিয়ে ফিফা কাউন্সিলের ভোট কেনার দিকে ইঙ্গিত করেন তিনি। তবে, তার এ অভিযোগ ধোপে টেকেনি।

পরে সামনে আনা হল কাতারের ফুটবল সংস্কৃতি এবং বৈরী আবহাওয়া। এবার সামনে এলেন স্বয়ং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। অত্যধিক গরমের কারণে বিশ্বকাপ জুন-জুলাই থেকে সরিয়ে বছরের শেষের দিকে নেওয়ার যে আলোচনা চলছিল তা থামিয়ে থানি ঘোষণা দিলেন, বিশ্বকাপকে সামনে রেখে স্পূর্ণ তাপমাত্রা এবং আদ্রতা নিয়ন্ত্রিত স্টেডিয়াম উপহার দেবে কাতার! সেইসঙ্গে এই আয়োজন ছাড়িয়ে যাবে বিশ্বফুটবলের আগের সব আয়োজনকে। আমিরের এ ঘোষণায় থামে সমালোচনা।

মূলত ইরোপের ক্লাব ফুটবলে কাতারি পেট্রো-ডলারের ঝনঝনানি কথা শোনা গেলেও মধ্যপ্রাচ্যে ফুটবল অনেক পিছিয়ে। তাদের টেনে তুলতেই এমন সিদ্ধান্ত ছিল ফিফা কংগ্রেসের।

ভোট কংগ্রেস সদস্যরা দিলেও সেপ ব্ল্যাটার কলকাঠি নাড়ছেন বলেই এসব সম্ভব হচ্ছে এটা স্পষ্ট ছিল।

বিশ্বকাপের মতো আসর আয়োজনে যেখানে ইউরোপের দেশগুলো সবসময় সামনের কাতারে থেকেছে, সেখানে ব্ল্যাটারের আমলে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, ব্রাজিল, রাশিয়া (যদিও নাখোশ অনেক ইউরোপীয়) এরপর আবার এশিয়া। ফুটবলের পেছনে কাড়িকাড়ি টাকা ঢালায় ইউরোপ ভাবল ফিফার ওপর তাদের কর্তৃত্ব আগের যেকোনো সময়ের তুলনায় কমে গেছে। যার মূল কারণ সেপ ব্ল্যাটার। যদিও ব্ল্যাটার ইউরোপের সুইজারল্যান্ডের নাগরিক।

ইউরোপের গৌরব ফিরিয়ে আনতে বিভিন্ন অভিযোগে নানাভাবে পর্যদস্তু করা শুরু হল। শেষপর্যন্ত ব্ল্যাটারের বিরূদ্ধে মাঠে নামলেন তারই দীর্ঘদিনের আস্থাভাজন বন্ধু উয়েফা প্রেসিডেন্ট এবং ফিফার কার্যনির্বাহী সদস্য মিশেল প্লাতিনি। তারপরও ২০১৫ সালের ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী জর্ডানের প্রিন্স আলি বিন আল-হুসাইন হারিয়ে টানা পাঁচবারের মতো নির্বাচিত হন ব্ল্যাটার।

কিন্তু, ফিফার কয়েকজন কর্মকর্তার অর্থ কেলেঙ্কারির ঘটনা ফাঁসে প্রচণ্ড চাপের মুখে পড়েন তিনি। সবকিছুর পেছনে যে প্লাতিনি’র হাত ছিল তা সেসময় দিনের আলোর মতো স্পষ্ট ছিল।

সবকিছুর জেরে মাত্র তিন দিনের মাথায় পদত্যগ করতে বাধ্য হন ব্ল্যাটার। সুযোগ বুঝে এবার নিজের প্রার্থীতা ঘোষণা করেন প্লাতিনি। ইউরোপের ফুটবল মসনদ সামলে এবার তার লক্ষ্য বিশ্বফুটবলের কর্তৃত্ব।

নির্বাচনের শুরু থেকেই ফিফা প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন প্লাতিনি। যেখানে বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়নে ফিফা বিশেষ করে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা দু’হাতে খরচ করছে, যার অধিকাংশই যাচ্ছে এশিয়া এবং আফ্রিকায়। আবার সেই এশিয়া এবং আফ্রিকার ভোট ব্যাংক ফিফা সভাপতি নির্বাচনে বড় ভূমিকা রাখছে, যা ইউরোপের তুলনায় বেশি। এটা কোনভাবেই মেনে নিতে পারেননি এ ফরাসি। তিনি চেয়েছিলেন ফিফা সভাপতি নির্বাচনের পদ্ধতির পরিবর্তন।

কিন্তু বিধিবাম, তার বিরূদ্ধেও ওঠে অবৈধ লেনদেন অভিযোগ। ব্ল্যাটারের কাছ থেকে তিনি ১.৩৫ মিলিয়ন ডলার নিয়েছিলেন, কিন্তু কেন নিলেন এবং কোথায় খরচ করলেন তার যুতসই উত্তর দিতে পারেননি প্লাতিনি।

শুরুতে ফিফা’র নৈতিকতা কমিটি ব্ল্যাটার এবং প্লাতিনিকে ৯০ দিনের জন্য নিষেধাজ্ঞা দেয়। শেষে সেই নিষেধাজ্ঞা দাঁড়ায় ৮ বছরে, পরে কমে ৬ বছরে নামিয়ে আনা হয়।

দু’জনের কেউ-ই নির্বাচন করতে পারেননি। কপাল খুলে যায় সাবেক সুইচ ফুটবল প্রশাসক ও ২০০৯ সাল থেকে ফিফার মহাসচিবের দায়িত্ব পালন করে আসা জিয়ান্নি ইনফান্তিনোর।

সুইজারল্যান্ডের ব্রিগ শহরে তিনি ব্ল্যাটারের প্রতিবেশি হলেও ফিফায় তিনি প্লাতিনির আস্থাভাজন বলে পরিচিত ছিলেন। প্রেসিডেন্টের কুর্সিতে নিজে বসতে না পারলেও ক্ষমতা হাতে রাখতে উয়েফাকে সঙ্গি করে দিন রাত এক করে ইনফান্তিনোর জয় নিশ্চিত করেন প্লাতিনি।

এখন প্লাতিনি চাইছেন ইনফান্তিনোর কাঁধে বন্দুক রেখে তার চাওয়াকে পূরণ করতে। ফিফায় ইউরোপের পূর্ণকর্তৃত্ব প্রতিষ্ঠা। ইউরোপের অঞ্চলের জন্য ফিফায় তিনি চান বাড়তি সুবিধা। বিশেষ করে সভাপতি নির্বাচনে। যার কিছুটা হলেও নমুনা বিশ্ববাসীর সামনে আসতে শুরু করেছে। ফিফা’র বর্তমান স্ট্যাটিজি হচ্ছে এশিয়া-আফ্রিকার ফেডারেশনগুলোকে বেশি বেশি টাকা দিয়ে চুপ করিয়ে রেখে স্বার্থ হাসিল করা। ফিফার বিভিন্ন সংস্কারের মধ্যদিয়ে যার প্রমাণ এরইমধ্যে মিলেতে শুরু করেছে। পাশাপাশি বিশ্বব্যাপী ফুটবলের বিস্তার থেকে দূরে এসে বাণিজ্যিক লাভের পেছনে ছুটছে অভিভাবক সংগঠনটি।

ফিফায় ইউরোপ তথা উয়েফার একছত্র আধিপত্য প্রতিষ্ঠায় ফুটবল কতোটুকু উপকৃত কিংবা ক্ষতিগ্রস্থ হবে এটা সময়ই বলে দেবে। কিন্তু সেটা যেনো কোনভাবেই ফুটবলের মাঠে চলে না আসে, এদিকটা খেয়াল রাখতে হবে। যার দৃষ্টিকটু ইঙ্গিত এরইমধ্যে বেশ কয়েকবার মিলেছে চলতি রাশিয়া বিশ্বকাপে। তাই এখন থেকেই এ বিষয়ে সোচ্চার থাকতে হবে বিশ্বের প্রতিটি ফুটবল ফেডারেশনকে। তা যদি না হয়, ফুটবলের সৌন্দর্য্যে একছিপ কালির কালো দাগ লেপ্টে দেবে ফুটবল দানবেরা!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT