নতুন করে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে স্মার্টফোন নির্মাতা কোম্পানি ব্ল্যাকবেরি। ধারণা করা হচ্ছে, ব্যবসা ঢেলে সাজাতেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে কি পরিমাণ কর্মী ছাঁটাই করা হবে, সে বিষয়ে কিছু জানা না গেলেও বেশকিছু কর্মীকে স্থানান্তর করা হতে পারে বলে জানানো হয়েছে।
বর্তমানে ব্ল্যাকবেরিতে বিশ্বব্যাপী ২০ হাজার কর্মী কাজ করছেন। তাদের মধ্যে স্থায়ী ৬ হাজার ২শ ২৫ জন।







