তথ্যপ্রযুক্তি

বন্ধ হল ব্ল্যাকবেরি পরিষেবা

BlackBerry ফোনে ব্ল্যাকবেরি পরিষেবা বন্ধের ঘোষণা দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

BlackBerry ফোনে ব্ল্যাকবেরি পরিষেবা বন্ধের ঘোষণা দেখাচ্ছে, যা বাংলাদেশের প্রযুক্তি সংবাদে আলোচিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওন্টারিও ভিত্তিক প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি লিমিটেড জানায়, মঙ্গলবার থেকে কাজ করবে না তাদের সফটওয়্যার চালিত হ্যান্ডসেটগুলো। এই ঘোষণার মাধ্যমে স্মার্টফোনের দুনিয়ায় এক যুগের অবসান হলো ব্ল্যাকবেরির।

২০২০ সালেই তারা এমন ঘোষণা দিয়েছিলো তবে এবার প্রতিষ্ঠানটি নিশ্চিত করলো ৪ জানুয়ারির পর ব্ল্যাকবেরির মূল অপারেটিং সিস্টেমে চলে এমন ফোন আর চালু থাকবে না।

১৯৯০ সালে ব্ল্যাকবেরির হ্যান্ডসেট একটা নতুন যুগের যাত্রা শুরু করেছিলো। তখন রিসার্চ ইন মোশন নামে পরিচিত ছিলো প্রতিষ্ঠানটি।

এক সময় পেশাদার কিংবা তরুণ সকলের কাছে স্মার্টফোন বলতেই জনপ্রিয়তার শীর্ষে ছিলো ব্ল্যাকবেরি হ্যান্ডসেট। কিন্তু বিগত দশকে বড় ডিসপ্লে, উন্নত গ্রাফিক্স এবং অনেক অ্যাপস ব্যবহারের সুবিধা সমেত অ্যাপল ইনক. এর আইফোনসহ বিভিন্ন অ্যান্ড্রয়েড কোম্পানির হ্যান্ডসেট বাজারে আসলে আবেদন কমে যায় ব্ল্যাকবেরির।

কানাডিয়ান এই কোম্পানি ২০১৯ সাল থেকেই তাদের নিজস্ব হ্যান্ডসেট তৈরি বন্ধ করে দেয়। তখন এর সফটওয়্যার ব্যবসা স্থানান্তরিত করা হয় এবং তার ব্র্যান্ড ও পরিষেবাগুলোর লাইসেন্স দেয়া হয় টিসিএল কমিউনিকেশন টেকনোলজি হোল্ডিংস লিমিটেডকে, যারা ২০২০ সালে চুক্তি শেষ না হওয়া পর্যন্ত তাদের ডিভাইসগুলো বাজারে ছাড়তে থাকে। এই টিসিএল ডিভাইসগুলো আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে।

বিষয়:ব্ল্যাকবেরি স্মার্টফোন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…