ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের টেবিলে শীর্ষস্থানে অবস্থান পোক্ত করেছে চেলসি। ‘সুপার-স্যাটারডে’র হাইভোল্টেজ ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি’কে। এমিরেটস স্টেডিয়ামে উপভোগ্য ম্যাচের শুরুতে দু’দলই ছিলো আক্রমণের মেজাজে।
প্রথমার্ধের শেষ মিনিটে চেলসি’র ডিফেন্ডার গ্যারি কাহিলের আত্মঘাতি গোলে ম্যানচেস্টার সিটি ১-০ গোলে এগিয়ে যায়।
দ্বিতীয়ার্ধে পাল্টে যায় দৃশ্যপট। ৬০ মিনিটে দিয়েগো কস্তা গোল করে চেলসি’কে ১-১ এ সমতায় ফেরান।
দশ মিনিটের মধ্যেই কাউন্টার অ্যাটাক থেকে গোল করে দ্য-ব্লুজ’কে এগিয়ে দেন উইলিয়ান। গোল শোধের জন্য মরিয়া সিটিজেন্স’কে হতাশায় ডুবিয়ে দেয় ৯০ মিনিটে চেলসি’র প্লে-মেকার হ্যাজার্ডের গোল।
শেষ মিনিটে মারাত্মক ফাউল এবং প্রতিপক্ষের উপর চড়াও হওয়ার জন্য সিটি’র অ্যাগুয়েরো ও ফার্নানদিনিয়ো’কে লাল-কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিস্কার করেন রেফারি।
১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে সবার আগে চেলসি। সমসংখ্যাক ম্যাচে সিটি’র সংগ্রহ ৩০ পয়েন্ট।








