চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাক ইউনিভার্সিটি ও টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি-কমার্সের চুক্তি স্বাক্ষর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২২
শিক্ষা
A A
ব্র্যাক ইউনিভার্সিটি ও টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

Blurred abstract background interior view looking out toward to empty office lobby and entrance doors and glass curtain wall with frame - blue white balance processing style

ব্র্যাক ইউনিভার্সিটি ও মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি কর্মাস (টিএএমইউসি) এর মধ্যে সম্প্রতি শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা বিনিময়, গবেষণা এবং অনুদানের আবেদন বিষয়ে সহযোগিতা, সামাজিক প্রভাবমূলক যৌথ প্রকল্প চালুসহ আরো বেশ কিছু বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি কর্মাসের কলেজ অব বিজনেস এর ডিন ড. মারিও হায়েকের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট ড. মার্ক রুডিন স্বাক্ষরিত চুক্তিপত্রে ব্র্যাক ইউনিভার্সিটির হয়ে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ভিনসেন্ট চ্যাং।

বিশ্ববিদ্যালয় দুটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চুক্তি চূড়ান্ত করতে ড. মারিও হায়েক এবং ব্র্যাক বিজনেস স্কুলের (বিবিএস) ডিন ড. স্যাং লি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

Banglabid

সম্প্রতি ড. মারিও হায়েকের ব্র্যাক ইউনিভার্সিটি সফরকালে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ব্র্যাক বিজনেস স্কুলের ডিন ড. স্যাং লি এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।

এই চুক্তি অনুয়ায়ী, ব্র্যাক বিজনেস স্কুলে স্নাতক শুরু করা আগ্রহী শিক্ষার্থীরা টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি কর্মাসে তাদের ডিগ্রি শেষ করতে পারবেন। এছাড়াও এই চুক্তির ফলে, ব্র্যাক বিজনেস স্কুলের ব্যাচেলর গ্র্যাজুয়েটবৃন্দ ৪০ শতাংশেরও বেশি টিউশন ফি ছাড়ে টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি কর্মাসের বিজনেস ডিসিপ্লিনের গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। এই চুক্তি ব্র্যাক ইউনিভার্সিটির আগ্রহী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এই বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তিতে সহায়তা করবে।

ধারাবাহিকভাবে আন্তর্জাতিকীকরণের পথে অগ্রসর হওয়ার অংশ হিসেবে, ব্র্যাক ইউনিভার্সিটি সম্প্রতি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিংকন, ইউনিভার্সিটি অব কেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া নর্থস্টেট ইউনিভার্সিটির মতো স্বনামধন্য আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সহযোগিতামূলক চুক্তি করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্র‌্যাক ইউনিভার্সিটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘুষ লেনদেনের মামলায় ডিআইজি মিজানের জামিন

পরবর্তী

‘আমার ভেতরে থাকা জ্বালানী ফুরিয়ে গেছে’

পরবর্তী
টেনিস খেলোয়াড়ের হতাশা, ম্যাচের পর মনোভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমার ভেতরে থাকা জ্বালানী ফুরিয়ে গেছে’

গুপ্তি ও বিচার প্রক্রিয়ার জন্য গাঁটের গুঁতা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন শিশু ও শাশুড়িকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

সর্বশেষ

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬

কাকে মিস করার কথা জানালেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে প্রাণ গেল আরও ৩ শিশুর

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT