চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেক্সিট কার্যকর: নতুনভাবে যুক্তরাজ্যের পথচলা শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৬ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২১
আন্তর্জাতিক
A A

নতুন বছরের প্রথম দিনে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ শেষে নতুনভাবে পথচলা শুরু করলো যুক্তরাজ্য। ব্রাসেলসের স্থানীয় সময় ৩১ ডিসেম্বর মধ্যরাতে ইইউ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যুক্তরাজ্য।

ব্রেক্সিট কার্যকরের মাধ্যমে যুক্তরাজ্য ইইউ থেকে বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি এখন থেকে নতুন চুক্তি অনুযায়ী ইইউর সঙ্গে ‍যুক্তরাজ্যের ভ্রমণ, বাণিজ্য, অভিবাসন এবং নিরাপত্তা সহযোগিতাসহ অন্যান্য কার্যক্রম চলবে।

এবার যুক্তরাজ্য থেকে ইউরোপের যেকোন দেশে যেতে প্রয়োজন হবে ভিসার। ইউরোপ থেকে যুক্তরাজ্যে গেলে একটি নির্দিষ্ট সময় ভিসা ছাড়া থাকা যাবে। তার বেশি সময় থাকতে হলে ভিসা নিতে হবে। এরই ধারাবাহিকতায় সীমান্তে বসানো হয়েছে পুলিশ।

নিউ ইয়ার ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, যুক্তরাজ্য শুধু ফ্রান্সের প্রতিবেশী নয়, বন্ধু দেশ। ব্রেক্সিটের পর কীভাবে সেই সম্পর্ক বজায় থাকবে, তা নিয়ে ফ্রান্স উদ্বিগ্ন।

তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন নতুন বছর উপলক্ষে বক্তৃতায় বলেন, যুক্তরাজ্য একটি স্বাধীন, আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী রাষ্ট্রে পরিণত হলো। স্বাধীনভাবে এবার বাণিজ্যে অংশ নেওয়া যাবে।

যুক্তরাজ্যের মন্ত্রীরা অবশ্য আগামী কয়েক দিন বা কয়েক সপ্তাহ নতুন নিয়ম নিয়ে কিছু বিশৃঙ্খলা দেখা দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন।

Reneta

২০১৬ সালে ঐতিহাসিক গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় আসার প্রায় সাড়ে তিন বছর পর ২০২০ সালের ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ইইউ থেকে বিচ্ছিন্ন হয় যুক্তরাজ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেক্সিটযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT