চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেক্সিটের বিষক্রিয়া: ‘ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাও’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ অপরাহ্ণ ২৬, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার বিরোধিতা করায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আক্রমণের শিকার হয়েছেন ওয়েলশ-এর অধিবাসী এক মুসলিম নারী। ব্রিটেনের ইইউ ত্যাগের বিরোধিতা করায় ‘ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাও’ এমন কথা শুনতে হয়েছে তাকে।

পেশায় ব্যবসায়ী শাজিয়া আওয়ান নামের ওই নারী গণভোটে ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার আগে ইইউ’তে থেকে যাওয়ার পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। লন্ডনের মেয়র সাদিক খানের মতো তারও আশঙ্কা ছিলো ইইউ থেকে বেরিয়ে গেলে জয়ী হবে উগ্র ডানপন্থী শক্তি। এতে হুমকিতে পড়বে দীর্ঘদিন ব্রিটেনে বসবাসরত দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা। বিশেষ করে মাথাচাড়া দিয়ে উঠবে বর্ণবাদ।

হতাশ শাজিয়া টুইটারে লিখেছিলেন,‘ জানি না এদেশ কিভাবে এই ব্যাধি কাটিয়ে উঠবে, যুক্তরাজ্য আমার দেশ তবুও আজ নিজেকে কেমন বিচ্ছিন্ন মনে হচ্ছে’।

Banglabid

এই অনুভূতি জানানোর পর উগ্র ডানপন্থীদের রোষের শিকার হন তিনি। ডানপন্থী উগ্র জাতীয়তাবাদে উদ্বুদ্ধ ওয়ারেন ফকনার নামের এক ব্যক্তি শাজিয়াকে পাল্টা টুইটে বলেন,‘ চমৎকার খবর, তুমি তোমার ব্যাগ গুছিয়ে বাড়ি যাচ্ছো… তাহলে বিদায়’।

তার এমন মন্তব্যের স্বপক্ষে যুক্ত হয়েছে ‘ইসলাম জুজু’ বা ইসলামোফোবিয়া। অনেকেই মুসলিম বিদ্বেষী মন্তব্য করেছে সেখানে।

মূলত ইউরোপের অভিবাসীদের দায় এড়াতেই লন্ডনের সাবেক মেয়র বোরিস জনসনের কথায় ইইউ ছাড়ার ভোট পড়ে গণহারে। তবে অভিবাসন বিশ্লেষক এবং ব্রিটেনের ইইউতে থেকে যাওয়ার পক্ষের সবাই এক বাক্যে বলছেন ব্রেক্সিট মানে হচ্ছে ‘প্রোজেক্ট হেইট’ কিংবা ঘৃণার পরিকল্পনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইইউব্রেক্সিটব্রেক্সিটের পরিণাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিছিয়ে পড়েও শেষ আটে ফ্রান্স

পরবর্তী

জ্যামাইকার পথে নিউইয়র্কে সাকিবের বিরতি

পরবর্তী

জ্যামাইকার পথে নিউইয়র্কে সাকিবের বিরতি

সহজ জয়ে শেষ আটে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT