চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রুনাইয়ে জাতীয় শোক দিবস পালন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২০
প্রবাস সংবাদ
A A

ব্রুনাইয়ে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হাইকমিশন কর্তৃক আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট এর সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন খতম, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বিশেষ মোনাজাত, জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত, শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন, বঙ্গবন্ধুর জীবনীর উপর বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং আলোচনা সভা।

১৫ আগস্ট সকাল ১০ ঘটিকায় হাইকমিশনার, এয়ার ভাইস মার্শাল (অব:) মাহমুদ হোসেন দূতাবাস প্রাঙ্গণে দূতাবাসের সকল কর্মকর্তা, কর্মচারী ও প্রবাসী বাংলাদেশীসহ বিদেশীদের উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিবসটির কর্মসূচীর সূচনা করেন। এসময়ে উপস্থিত সকলেই কালো ব্যাজ ধারণ করেন। জাতীয় পতাকা অর্ধনমিত করার পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে হাইকমিশনার হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাঙালিদের নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। অতঃপর হাইকমিশনার, কাউন্সেলর ও দূতালয় প্রধান এবং প্রথম সচিব (শ্রম) কর্তৃক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর নির্মীত “সোনালী দিনগুলো” প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে জাতির পিতার অবদানের উপর মুক্ত আলোচনায় অংশ নেন ব্রুনাইতে বসবাসরত উপস্থিত বাংলাদেশের নাগরিকগণ। মুক্ত আলোচনায় বক্তাগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে হাইককমিশনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের অন্যান্য শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া তিনি বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও জাতি গঠনে বঙ্গবন্ধুর অশেষ অবদানের কথা তুলে ধরেন। সেই সাথে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ব্রুনাইস্থ প্রবাসী বাংলাদেশীদের আরো গঠনমূলক ভূমিকা পালনের আহবান জানান।

Reneta

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার পবিত্র কোরআন খতম এবং বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে ব্রুনাইয়ের সুলতান শরীফ আলী ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

দূতাবাস কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস কর্মসূচীতে প্রবাসী বাংলাদেশীসহ আমন্ত্রিত বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রুনাইশোক দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এমন লজ্জার হার শেষ কবে হেরেছিলো বার্সা?

পরবর্তী

সত্যকে লুকিয়ে রাখা যায় না

পরবর্তী

সত্যকে লুকিয়ে রাখা যায় না

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ধোনি

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT