আন্তর্জাতিক

ব্রিটেনে গণভোট: ‘রিমেইন’ না ‘লিভ’?

ব্রিটেনে গণভোট: ‘রিমেইন’ না ‘লিভ’?

ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে গণভোট শুরু হয়েছে। ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় সকাল ৭টা (বাংলাদেশ সময় দুপুর ১২টা) থেকে শুরু হয়ে ভোট চলবে রাত ১০টা (বাংলাদেশ সময় রাত ৩টা) পর্যন্ত।

ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকবে কি থাকবে না, নির্বাচনের আগেই এ নিয়ে বিভিন্ন জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে।

এই গণভোটের নিয়মানুসারে ইইউ-তে থাকা অথবা না থাকার সিদ্ধান্ত জানাতে ভোটাররা ব্যালট পেপারে ‘রিমেইন’ (ইইউতে থাকার পক্ষে) অথবা ‘লিভ’ (ইইউ ছেড়ে যাওয়ার পক্ষে) – যে কোনো একটিকে পছন্দ করে নেবেন।

ইইউ ছেড়ে যাওয়ার পক্ষের প্রচারকারীরা অভিবাসীদের ব্রিটেনে আসা বন্ধ করা এবং অর্থনৈতিক উন্নতির দোহাই দিচ্ছেন।

অন্যদিকে, অর্থনৈতিক ধস ঠেকাতে ইইউ-তে থেকে যাওয়ার পক্ষে বাকিরা। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনসহ দেশটির প্রধান রাজনৈতিক নেতারা ইইউতে থাকার পক্ষে।ব্রিটেনে গণভোট: ‘রিমেইন’ না ‘লিভ’?

ক্যামেরন বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষে ভোট দিলে তা হবে বিরাট ভুল।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ ইউংকার সর্তক করে বলছেন, গণভোটের ফলে ইইউ থেকে একবার বিচ্ছিন্ন হয়ে গেলে সেটাই হবে চূড়ান্ত। তবে ব্রিটেন ইইউ-তে থেকে যাবে এমনটাই আশা জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলের।

স্থানীয় সময় শুক্রবার সকাল নাগাদ ভোটের ফল পাওয়া যাবে বলে আশা করছে ব্রিটিশ নির্বাচন কমিশন।

বিষয়:ইউরোপীয় ইউনিয়ন ব্রিটেনে গণভোট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…