আন্তর্জাতিক

ব্রিটেনের গণভোট ঘোষণা

ব্রিটেনের গণভোট ঘোষণা

ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা প্রশ্নে মন্ত্রীপরিষদে আলোচনার পর ২৩ জুন গণভোটের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

ইইউতে ব্রিটেনের ‘বিশেষ মর্যাদা’ এবং সংস্কার প্রস্তাব কার্যকর হলে স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে’সহ কিছুটা ভিন্নমতে থাকা অন্যরা প্রধানমন্ত্রীকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ব্রাসেলসের বৈঠকে যুক্তরাজ্য এবং ইইউ সদস্য দেশগুলো নতুন চুক্তিতে পৌঁছায়। বৈঠকে বেশ কয়েকটি সংস্কারের কথা বলা হয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক।

সংস্কার অনুযায়ী, অভিবাসীদের সংখ্যা বেশি হলে সাত বছরের জন্য যেকোনো দেশ অভিবাসী ভাতা বন্ধ করতে পারবে। আর শিশুদের ভাতা চালু থাকলেও সব দেশের অর্থনীতি অনুযায়ী ২০২০ সাল নাগাদ তা সংশোধিত হতে পারে।

বিষয়:ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্যের গণভোট ঘোষণা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…