চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্রেক্সিট চুক্তির সুযোগ নষ্টের অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৯
আন্তর্জাতিক
A A

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে নতুন ব্রেক্সিট চুক্তির সুযোগ নষ্ট করার অভিযোগ এনেছেন সাবেক অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড।

হ্যামন্ডের অভিযোগ, ইউরোপিয়ান ইউনিয়ন কোনো ব্রিটিশ প্রস্তাব গ্রহণ করবে না এমন ধারণা দিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন চুক্তি ছাড়াই ৩১ অক্টোবরের মধ্যে ইইউ ত্যাগের পরিকল্পনা করছেন।

টাইম পত্রিকার নিবন্ধে তিনি অভিযোগ করেন, নো ডিল ব্রেক্সিট ২০১৬ সালের গণভোটের রায়ের প্রতি অবমাননা।

অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, হ্যামন্ডের সর্বাত্মক বিরোধিতা সত্ত্বেও ব্রিটেন নির্ধারিত সময়ের মধ্যেই ইইউ ত্যাগ করবে।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পার্লামেন্টে দেয়া প্রথম ভাষণে প্রস্তাবিত ব্রেক্সিট পরিকল্পনা প্রত্যাখ্যান করে ইউরোপিয়ান ইউনিয়ন।

ইইউ’র প্রধান ব্রেক্সিট আলোচক মিশেল বার্নিয়ার আয়ারল্যান্ডের ব্যাক স্টপ নিশ্চয়তা প্রত্যাহারে বরিস জনসনের বক্তব্যকে অগ্রহণযোগ্য বলেছেন। একই বিষয়ে বরিস ইইউ কমিশন প্রেসিডেন্ট জ্যাঁ ক্লদঁ জাংকারের সঙ্গেও টেলিফোন আলাপ করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরিস জনসনব্রেক্সিট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT