চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশ আবহাওয়ায় বিরক্ত ক্লপ ছাড়তে পারেন লিভারপুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩২ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চুক্তি নিয়ে তাড়াহুড়ো না থাকলেও ব্রিটিশ আবহাওয়া নিয়ে বেশ বিরক্ত লিভারপুল কোচ ইয়ূর্গেন ক্লপ। আগামীতে তার ইংল্যান্ড ছাড়ার পেছনে যদি কোনো কিছু বড় অনুঘটক হিসেবে কাজ করে, সেটা এই আবহাওয়াই! এমন ইঙ্গিতই দিয়েছেন জার্মান কোচের এজেন্ট মার্ক কোসিচকি।

২০১৫ সালে কোচ হয়ে আসার পর লিভারপুলকে আমূল বদলে দিয়েছেন ক্লপ। তার হাত ধরেই হারানো জৌলুস ফিরে পেয়েছে অলরেডরা। জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ। গত মৌসুমে মাত্র ১ পয়েন্টের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা হাতছাড়া হলেও এবার বেশ দারুণভাবেই ছুটে চলেছে দলটি। টানা ৫ ম্যাচ জিতে আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

এমন কোচকে মোটেও হাতছাড়া করতে রাজী নয় লিভারপুল। ক্লাবটির সমর্থকরাও চান প্রিয় ক্লাবকে যেন ছেড়ে না যান ৫২ বছর বয়সী কোচ। যদিও লিভারপুলের সঙ্গে ২০২২ পর্যন্ত চুক্তি আছে তার।

Banglabid

চুক্তি থাকার পরও ক্লপের সঙ্গে সেটা নবায়ন করতে উঠে পড়ে লেগেছে লিভারপুল। কোচের এজেন্টকে তা জানিয়েও দেয়া হয়েছে। মক্কেলের সঙ্গে আলোচনায় কি আলাপ হল সেটাই গোল ডটকমকে জানিয়েছেন কোসিচকি।

‘ইয়ূর্গেনের সঙ্গে ক্লাবের ২০২২ সাল পর্যন্ত চুক্তি আছে। এটা সবাই জানে ক্লাব চায় চুক্তিটা বড় হোক।’

‘আমাদের হাতে সময় আছে। আমরা অপেক্ষায় আছি। হয়তো দেখা যাবে বিশ্বজুড়ে আবহাওয়া পরিবর্তনের ফলে জার্মানির চেয়ে ইংল্যান্ডের আবহাওয়াই বেশি ভালো হয়ে গেছে!’

Reneta

কোসিচকির শেষ কথা যে খোঁচা সেটা না বোঝার কথা নয়। ইংল্যান্ডের আবহাওয়ার কুখ্যাতি বিশ্বজুড়েই সমালোচিত। সকালে উজ্জ্বল রোদের মাঝে হুট করে বৃষ্টি, একটু পর হাড়কাঁপানো ঠাণ্ডা। বাইরের বিশ্বের নাগরিকদের কাছে ব্রিটিশ আবহাওয়া যেন মূর্তিমান আতঙ্ক।

ইউরোপের আরেক দেশ জার্মানির নাগরিক ক্লপকে বেশ বেগ পেতে হচ্ছে এই আবহাওয়ায় খাপ খাওয়াতে। কোচের স্ত্রীরও নাকি পছন্দ নয় এ আবহাওয়া, ‘উল্লা( ক্লপের স্ত্রী) একদিন সকালে উঠে দেখে সারা আকাশ অন্ধকারে ঢেকে আছে। বিকেল বেলাতেও দেখে একই অবস্থা। এই অন্ধকার, এই ধূসর। আবার সঙ্গে বৃষ্টি!’

কোসিচকির দাবি প্রিমিয়ার লিগের সময়সূচিও নাকি পছন্দ নয় ক্লপের, ‘জার্মানিতে যখন শীতের সময় আবহাওয়া খারাপ হতে শুরু করে তখন আমরা দুই সপ্তাহের ছুটিতে চলে যাই। ছুটি কাটিয়ে সূর্যের অপেক্ষায় থাকি, তারপর অনুশীলন শুরু করি।’

‘অথচ এই সময়টাতে ইংল্যান্ডে খেলোয়াড়দের ব্যস্ত থাকতে হয়। কখনো কখনো তাদের ১৩টা ম্যাচও খেলতে হয়। কোচেরা আগে থেকেই বিধ্বস্ত অবস্থায় থাকে। এই অবস্থায় কোচিং করানো ছাড়া আর কিছুই করার থাকে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ুর্গেন ক্লপলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নৌকা ডুবির ২৯ ঘণ্টা পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

পরবর্তী

কলকাতা শহরের উষ্ণ অভ্যর্থনায়!

পরবর্তী

কলকাতা শহরের উষ্ণ অভ্যর্থনায়!

বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার কিশোরী নার্স, ২ জন গ্রেপ্তার

সর্বশেষ

লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT