জনপদ

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার গাড়ি আটকানোর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার গাড়ি আটকানোর ঘটনায় জনতার ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার গাড়ি আটকানোর সময় জনতা ও পুলিশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার গাড়ি আটকে দেয়া হয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার দুপুরে আশুগঞ্জ উপজেলা সদরের টোল প্লাজায় দায়িত্বরত পুলিশ সদস্যরা তার গাড়ি আটকে দেয় বলে অভিযোগ করেছেন তিনি।

ব্যারিস্টার রুমিন বিএনপির সমাবেশে যোগ দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আসছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, রুমিন ফারহানার গাড়ি আটক করা হয়নি। তার সঙ্গে কথা আমরা বলছি।

বর্তমানে রুমিন ফারহানা আশুগঞ্জে একটি হোটেলের সামনে অবস্থান করছেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ যাত্রার অনুমতি দেওয়ার দাবিতে আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া কমিউনিটি সেন্টারের সামনে সমাবেশ ডাকে জেলা বিএনপি। একই সময় ছাত্রলীগও একই স্থানে ছাত্র সমাবেশ ডাকে।

এর ফলে আইনশঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ করে জেলা প্রশাসন।

বিষয়:বিএনপি ব্রাহ্মণবাড়িয়া রুমিন ফারহানা সমাবেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…