চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে স্কুল শিক্ষার্থীসহ আহত ৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২২
জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A

ব্রাহ্মণবাড়িয়ায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের উপর থেকে ইট পড়ে স্কুল শিক্ষার্থীসহ ৩ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের মুন্সেফ পাড়া এলাকায় ক্রিসেন্ট কিন্ডার গার্টেন প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে ভবনের মালিক পক্ষ ও শ্রমিকরা পালিয়ে গেছে। আহতরা হলেন, শহরের শেরপুর এলাকার বাসিন্দা সারোয়ার হাসানের স্ত্রী নাজিয়া করিম (৩৫) ও তার মেয়ে স্কুল শিক্ষার্থী আয়েশা আঞ্জুম (৭), মুন্সেফ পাড়ার বাসিন্দা বিপ্লবের স্ত্রী নয়ন তারা (৩২)। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আহত নাজিয়া করিম বলেন, স্কুল ছুটির পর সব অভিভাবকরা স্কুলের নিচে দাঁড়িয়ে অবস্থান করার সময় স্কুলের পাশের নির্মাণাধীন ভবনের উপর থেকে বেশ কয়েকটি ইট খসে পড়ে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, প্রায় সময় নির্মাণাধীন ভবন থেকে ময়লা আবর্জনা নিচে ফেলা হয়। বেশ কয়েকবার স্কুল কর্তৃপক্ষকে জানালেও তারা তেমন কোন উদ্যোগ নেননি।

ক্রিসেন্ট কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মরিয়ম আক্তার বলেন, যেহেতু পাশে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাই ভবনটির নির্মাণ শুরুর পর থেকেই আমরা মালিক পক্ষকে বলে আসছি নিরাপত্তা ছাউনি ভাল করে দেয়ার জন্য। তারা আমাদের কোন কথাই শোনে নি।

Reneta

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হেভেন ওয়ার্ড প্রপার্টিজ লিমিটেড কনসালটেন্ট এন্ড কনট্রাকশনের মালিক সুজনের মোবাইলে একাধিকবার ফোন করলেও মুঠোফোনটি রিসিভ করেন নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাহ্মণবাড়িয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT