জনপদ

ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় জরুরি বিভাগে মানুষজন ভিড়, বিভিন্ন রোগী ও স্বজনরা অপেক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ফায়েজ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিহত ফায়েজ কৃষিকাজ করতেন। তিনি নিমবাড়ি গ্রামের লাবু মিয়ার ছেলে। সংঘর্ষে আহতদেরকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হচ্ছে।

মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঈনুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নিমবাড়ি গ্রামের শাক্কু মিয়ার সাথে একই গ্রামের রতন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের হামলায় ফায়েজ মিয়া মারা যান।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বিষয়:কসবা নিহত ব্রাহ্মণবাড়িয়া সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…