চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনের ধাক্কায় সিএনজিযাত্রী দুই ভাইয়ের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A

মনজুরুল আলম: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার ভোরে উপজেলার তালশহর রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন: জেলার সদর উপজেলার রাজঘর এলাকার সাদেক মিয়ার ছেলে রুবেল (৩৩) ও পাবেল (২৩)। এই ঘটনায় সাদেক মিয়াসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ৫ জন যাত্রী নিয়ে তালশহরের উদ্দেশে ছেড়ে আসে।

অন্যদিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মেইল ট্রনটি তালশহর রেলক্রসিং অতিক্রম করার সময় সিএনজিটি ট্রেনের সামনে দিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এসময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রীসহ দুমড়ে মুচড়ে যায়। এতে পাবেল ঘটনাস্থলেই মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় রুবেল ও তার বাবা সাদেক মিয়াকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মারা যান। সাদেক মিয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তার অবস্থা আশংকাজনক।

আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ধর্মজিত সিনহা জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেনের ধাক্কাব্রাহ্মণবাড়িয়াসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT