ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইসলামাবাদ এলাকায় ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১১টার দিকে এঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের ইসলামাবাদ এলাকায় দিগন্ত পরিবহনের একটি বাস বিকল হয়ে পড়লে বাসের হেলপার, ড্রাইভার ও কন্ট্রাক্টর গাড়িটি মেরামতকালে একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়।
নিহতরা হলেন বাসের চালক মোজাম্মেল মিয়া, হেলপার মিজান ও কন্ট্রাক্টর ওবায়দুল্লাহ। সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।








