জনপদ

কাভার্ডভ্যান চাপায় ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় নিহতের জন্য শোক প্রকাশ করছে পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যান চাপায় নিহত ৩, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোর্শেদা বেগম (৫০), হোসনে আরা (৫০) এবং দুদু মিয়া (৬২)।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। এরা হলেন জামাল উদ্দিন (৩১) ও ফাতেমা বেগম (৩৫)। নিহত ও আহতরা সবাই অটোরিকশার যাত্রী।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজালাল আলম জানান, সকালে ওই মহাসড়কের রামপুর এলাকায় সিলেট অভিমুখী প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশায় একজন ও অন্য দুইজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়:নিহত ব্রাহ্মণবাড়িয়া সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…