আন্তর্জাতিক

ব্রাসেলসে সৈন্যদের উপর সন্ত্রাসী হামলা, হামলাকারী নিহত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাসেলসে সৈন্যদের উপর সন্ত্রাসী হামলার পর ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী ও আহত ব্যক্তির ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে চাপাতি নিয়ে ‌‌‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে দু’জন সৈন্যর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর ত্রিশ বছর বয়সী আক্রমণকারীকে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গুলি করলে হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।

বিবিসি জানায়, হামলার শিকার দুই সৈন্যের একজনের মুখমণ্ডল এবং আরেকজনের হাতে ক্ষত তৈরি হয়েছে। এছাড়া এই ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী হামলাস্থল এবং এর আশেপাশের এলাকা ঘিরে রেখেছে।

এর আগে গত বছরের সন্ত্রাসী হামলার পর থেকে ব্রাসেলসের রাস্তায় সেনাবাহিনীর সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করে আসছে, যাতে আবার কোন সন্ত্রাসী হামলা হলে দ্রুত উদ্ধার তৎপরতা চালানো যায়।

এছাড়া সৈন্যরা গত জুন মাসে ব্রাসেলসের কেন্দ্রীয় রেল স্টেশনে একজন সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীকে গুলি করে হত্যা করে। এর পরিপ্রেক্ষিতে ব্রাসেলসের কেন্দ্রস্থলে এই চাপাতি হামলার ঘটনা ঘটল।ব্রাসেলসে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা বাহিনী মোড়ক বন্ধ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ দেশটির কেন্দ্রীয় প্রসিকিউটরের কার্যালয় বলছে, শুক্রবারের ওই হামলাটিকে তারা একটি সন্ত্রাসী তৎপরতা হিসেবেই বিবেচনা করছে।

ঘটনার একজন প্রত্যক্ষদর্শী রায়ান ম্যাকডোনাল্ড টুইটারে লিখেছেন, তিনি ওই এলাকা থেকে গুলির শব্দ শোনেন, এবং এরপর পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেন।

বিষয়:বেলজিয়াম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…