চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল-যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে ভারতে প্রতিদিন লাখের বেশি করোনা আক্রান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ণ ১৩, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে টালমাটাল অবস্থা ভারতে। গত ১০ দিন ধরে দেশটিতে প্রতিদিন সংক্রমণের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। যা করোনার সবেচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের সংক্রমণকেও ছাড়িয়ে গেছে।

এর মধ্যে ১২ এপ্রিল সর্বোচ্চ রেকর্ড সংখ্যাক  ১ লাখ ৭০ হাজার জন সংক্রমিত হয়েছিল। এর আগে ৪ এপ্রিল থেকে ভারতে লক্ষাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে।ফলে বিশ্বে সংক্রমণ বিবেচনায় যুক্তরাষ্ট্রের পরই এখন ভারতের নাম।

বিশ্বে সংক্রমণ তালিকায় ব্রাজিলকে ছাড়িয়ে তিন থেকে দুই নম্বর স্থানে উঠে এসেছে ভারত। আর ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল এখন তালিকায় তিনে নেমে গেছে।

মঙ্গলবার করোনার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন এক কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ৭৩ জন। মারা গেছেন এক লাখ ৭১ হাজার ৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ৮৮০ জন। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে মহারাষ্ট্র। ভারতের প্রায় ৫২ শতাংশ করোনা রোগীই মহারাষ্ট্রের। সোমবার সকাল ৭টা থেকে মহারাষ্ট্রে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে।

Reneta

এ ছাড়া ছত্তিশগড়, কর্নাটক, উত্তরপ্রদেশ, কেরালা ও পশ্চিমবঙ্গের অবস্থাও ভয়াবহ। সংক্রমণ বাড়তে থাকায় বেশিরভাগ রাজ্যেই রাত্রীকালীন কারফিউ জারি করেছে প্রশাসন।

নতুন বিধিনিষেধ জারি করেছে দিল্লি সরকার। সেখানে জনসমাগমে নিষেধাজ্ঞা আনা হয়েছে। এ ছাড়া রেস্টুরেন্ট, থিয়েটার, গণপরিবহন, বিয়ে এবং শেষকৃত্যের মতো অনুষ্ঠানে লোকজনের অংশগ্রহণে সীমিত করার নির্দেশনা জারি করা হয়েছে।

এদিকে বিশ্বে সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় পাঁচ লাখ ৭৬ হাজার ২৯৮ জন মারা গেছেন। এ ছাড়া শনাক্ত হয়েছে তিন কোটি ১৯ লাখ ৯০ হাজার ১৪৩ জনের। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪৬০ জন।

আক্রান্তের তালিকায় তৃতীয় স্থানে নেমে গেলেও মৃত্যুর দিক থেকে এখনও দুইয়ে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ৩৫ লাখ ৫১ হাজার ৪০৯ জন। এদের মধ্যে মারা গেছেন তিন লাখ ৫৩৫ হাজার ৩১ জন।

সংক্রমণের তালিকায় চতুর্থ স্থানে ফ্রান্স, পঞ্চম রাশিয়া, ষষ্ঠ যুক্তরাজ্য, সপ্তম তুরস্ক, অষ্টম ইতালি, নবম স্পেন এবং দশম স্থানে রয়েছে জার্মানি। বাংলাদেশের অবস্থান ৩৩তম।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসবিশ্বব্যাপীব্রাজিলভারতযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আজ পর্যন্ত ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলো ৫ লক্ষাধিক মানুষ

পরবর্তী

দলে দলে মানুষ রাজধানী ছাড়ছেন, মহাসড়কে ছোট যানবাহনের চাপ

পরবর্তী

দলে দলে মানুষ রাজধানী ছাড়ছেন, মহাসড়কে ছোট যানবাহনের চাপ

মারা গেছেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ

সর্বশেষ

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT