চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল-মেক্সিকো: ইতিহাস কী বলছে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০২ অপরাহ্ণ ৩০, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপের কথা, এক ম্যাচে দুই হাতের জায়গায় যেন চার হাত গজিয়েছিল মেক্সিকো গোলরক্ষক গিলের্মো ওচোয়ার! অন্তত পাঁচটি গোল রুখে দিয়েছিলেন একাই। প্রতিপক্ষ খেলোয়াড়দের মাথায় হাত। সেই প্রতিপক্ষের নামটা আবার ব্রাজিল। খেলোয়াড়দের নাম নেইমার, অস্কার!

চার বছর পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-মেক্সিকো। নেইমার-কৌতিনহোদের ঠেকাতে প্রস্তুত ওচোয়াও। পার্থক্য কেবল ২০১৪ বিশ্বকাপে ম্যাচটা ছিল গ্রুপপর্বে, এবার নকআউটে। অর্থাৎ, হার কিংবা ড্রয়ের কোনো জায়গা নেই এ ম্যাচে।

মেক্সিকো আরও অনেকবার সমানতালে লড়েছে ব্রাজিলের বিপক্ষে। দেখা নেয়া যাক দুদলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস কী বলছে-

>মোট ৪০বার একে অপরের মুখোমুখি হয়েছে ব্রাজিল ও মেক্সিকো। যেখানে ২৩বার জয়ী দলটার নাম ব্রাজিল, ১০বার জিতেছে মেক্সিকো। বাকি সাত ম্যাচে দুই দল মাঠ ছেড়েছে ড্র করে।

>বিশ্বকাপে দুদলের লড়াইটা চারবারের। তিনটিতে জয় পেয়েছে ব্রাজিল, বাকি ম্যাচটি গোলশূন্য ড্র। সেটিই চারবছর আগে ব্রাজিল বিশ্বকাপে।

>গ্রুপ ‘জি’ থেকে সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ব্রাজিল। গ্রুপ ‘এফ’ থেকে রানার্সআপ হয়ে এসেছে জার্মানিকে হারানো মেক্সিকো।

Reneta

>মেক্সিকোর সঙ্গে শেষ ৮ ম্যাচের ৭টিতেই গড়ে ২.৫টি করে গোল দিয়েছে বা হজম করেছে ব্রাজিল।

>শেষ তিন ম্যাচে মেক্সিকোকে কোনো গোল করতে দেয়নি সেলেসাওরা।

>কোনো বৈশ্বিক টুর্নামেন্টে ব্রাজিলের বিপক্ষে মেক্সিকোর শেষ জয় ২০০৭ সালে, কোপা আমেরিকায়। সেবার ২-০ গোলে জয় পেয়েছিল লাতিন দলটি।

>নিজেদের শেষ ১৫ ম্যাচের ১২টিতেই জয় পেয়েছে টিটের ব্রাজিল।

>শেষ ১৮ ম্যাচের ১৫টিতে প্রতিপক্ষের জালে অন্তত ২টি করে গোল করেছে ব্রাজিল।

>শেষ ১৩ ম্যাচে ১০টিতেই নিজেদের জাল অক্ষত রেখেছেন ব্রাজিলিয়ান গোলরক্ষকরা।

>উইঙ্গার ডগলাস কস্তাকে মেক্সিকোর বিপক্ষে পাচ্ছেন না সেলেসাও কোচ টিটে। আর দুই হলুদ কার্ডে কাটা পড়েছেন মেক্সিকান ডিফেন্ডার হেক্টর মোরানো।

>ব্রাজিল স্কোয়াডে ফিরছেন সার্বিয়ার বিপক্ষে না খেলা দানিলো ও মার্সেলো। ডিফেন্ডার হুগো আয়ালাকে নিয়ে চিন্তায় আছেন মেক্সিকো কোচ হুয়ান কার্লোস ওসোরিয়ো।

>কাসেমিরো, নেইমার ও কৌতিনহো আছেন হলুদ কার্ড নিয়ে শঙ্কায়। অন্যপ্রান্তে হেক্টর হেরেরা, মিগুয়েল লায়ুন ও জেসুস গ্যালার্দোর কার্ড নিয়েও শঙ্কায় মেক্সিকো।

>ফিলিপে কৌতিনহো হতে পারেন ব্রাজিল কোচের তুরুপের ত্রাস।

>হিরবিং লাজানোর দিকে কড়া নজর রাখতে হবে ব্রাজিলিয়ান ডিফেন্ডারদের।

>গ্রুপপর্বে প্রতিপক্ষকে পাঁচ গোল দিয়েছে ব্রাজিল। হজম করেছে একটি। সমান ম্যাচে মেক্সিকো গোল করেছে তিনটি। হজম করেছে চারটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষব্রাজিল-মেক্সিকো ম্যাচরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT