ফুটবল

ব্রাজিল, বার্সেলোনা ম্যাচে নেই ‘করোনা পজিটিভ’ সুয়ারেজ

বার্সেলোনার সুয়ারেজের করোনা পজিটিভ, ম্যাচে অনুপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

caption

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ম্যাচের একদিন আগে করোনাভাইরাস পজিটিভ হয়েছেন লুইস সুয়ারেজ। অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ডের কোভিড-১৯ শনাক্তের কথা নিশ্চিত করেছে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ)।

৩৩ বছর বয়সী সুয়ারেজ উরুগুয়ের জার্সিতে খেলতে জাতীয় দলের সঙ্গে দেশে আছেন। বুধবার ভোরে তাদের ব্রাজিলের বিপক্ষে ম্যাচ। বাংলাদেশ সময় ভোর ৫টায় মাঠে গড়াবে খেলা। যাতে নামা হচ্ছে না নাম্বার নাইনের।

ব্রাজিল ম্যাচে তো খেলা হচ্ছেই না সুয়ারেজের, আন্তর্জাতিক বিরতির পর অ্যাটলেটিকোর হয়ে বার্সেলোনার বিপক্ষেও নামা হবে না তার। এ মৌসুমেই অনিচ্ছা নিয়ে ন্যু ক্যাম্প ছাড়ার পর সাবেক দল ও বন্ধু লিওনেল মেসির বিপক্ষে প্রথমবার নামার সুযোগ ছিল সুয়ারেজের। শনিবার ম্যাচ।

দলের গোলরক্ষক রদ্রিগো মুনোজ, একজন টিমস্টাফও করোনা পজিটিভ হয়েছেন। তিনজনই সুস্থ আছেন বলে জানিয়েছে উরুগুয়ে ফুটবল।

বিষয়:অ্যাটলেটিকো মাদ্রিদ উরুগুয়ে করোনাভাইরাস কাতার বিশ্বকাপ-2022 বার্সেলোনা বিশ্বকাপ বাছাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…