চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল নেই, তবু বিশ্বকাপের মাঠে বাপ-ছেলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৮
বিনোদন
A A

ব্রাজিল ফুটবলের তুখোড় ভক্ত বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চন। তার প্রভাবে গোটা বচ্চন পরিবারই যেনো ব্রাজিলের সমর্থক! কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না অমিতাভ। মর্মাহত হয়ে নিজের বেদনার কথা জানিয়েও ছিলেন ফুটবল ভক্ত অমিতাভ বচ্চন। বিশ্বকাপ থেকে পছন্দের দল ব্রাজিল ছিটকে গেলেও বিশ্বকাপের মাঠে ছেলে অভিষেককে নিয়ে হাজির অমিতাভ বচ্চন!

বলিউডের ব্যস্ততম অভিনেতা অমিতাভ বচ্চন। বছরের প্রতিটি দিন হিসেব করা তার। এমন টাইট সিডিউলে জীবন যাপন বহুদিনের। তারপরও সবকিছু মেইন্টিন করে পরিবারেও যথেষ্ট সময় দেন বচ্চন পরিবারের প্রধান পুরুষ। আর এবার ছেলে অভিষেক বচ্চনের আবদার মেটাতে বুড়ো বয়সেও খেলা দেখতে রাশিয়ায় হাজির অমিতাভ বচ্চন!

বিশ্বকাপ শুরু হয়েছে প্রায় একমাস হতে চললো। এখন একেবারে শেষের পর্যায়ে। ক্রিকেট নিয়ে সারা বছর মাতামাতি থাকলেও বলিউডের বাপ-ছেলে বরাবরই ফুটবলের দারুণ ভক্ত!একসঙ্গে টিভিতে বসে খেলাও উপভোগ করেছেন তারা। কিন্তু ছেলের আবদার, বিশ্বকাপের শেষ কয়টি ম্যাচ সরাসরি মাঠে বসে দেখার! পুত্রের এমন আবদার ফেলতে পারেননি অমিতাভও।

এমনিতেই নিজেরও প্রবল ইচ্ছে! তার উপর ছেলের আবদার। সব মিলিয়ে ব্যাটে বলে মিলে যাওয়ায় ব্যস্ততা ফেলেই বাপ-ছেলে উড়াল দিলেন রাশিয়ায়। স্বচক্ষে দেখলেন বিশ্বকাপ ফুটবল-২০১৮ সালের প্রথম সেমি-ফাইনাল! অমিতাভ ও অভিষেক দুজনই প্রথম সেমিফাইনাল মাঠে বসে দেখার স্থিরচিত্রও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়।

ভারতীয় সংবাদে প্রকাশিত খবর অনুযায়ি, আগামী ১৫ জুলাই রাত সাড়ে আটটায় রাশিয়ার লুঝনিকি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন দু’জনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিষেক বচ্চনঅমিতাভ বচ্চনফুটবলব্রাজিল সমর্থক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বেইজিংয়ের সিনেমা হল এখন বহুমাত্রিক বিনোদন ও লাইফস্টাইল কেন্দ্র

জুলাই ৬, ২০২৬

শিশু দিবাযত্ন কেন্দ্র দেশের ভবিষ্যৎ ভিত্তি নির্মাণের সহায়ক: ডা. জুবাইদা রহমান

জুলাই ৬, ২০২৬

বিদ্যুৎ খাতের সংকটের জন্য দায়ী আওয়ামী লীগ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুলাই ৬, ২০২৬

তারেক রহমানকে সৌদি আরব সফরে ক্রাউন প্রিন্স সালমানের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬

ভোজিনহার নতুন ঠিকানা হচ্ছে মেসিদের মিয়ামি?

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT