চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল-আর্জেন্টিনার দুঃস্মৃতি মুছে ফেলার মিশন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ১৩, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

একদিন পরই শুরু হচ্ছে কোপা আমেরিকা-২০১৯’র আসর। ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও এবারের টুর্নামেন্টে একবিন্দুতে দাঁড়িয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা। ২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে যে দুঃস্বপ্নের শিকার হয়েছিল ব্রাজিল, নিজেদের মাটিতে কোপা জিতে সেই ক্ষতে প্রলেপ দিতে চায় সেলেসাওরা। আর ওই বিশ্বকাপে ফাইনালে উঠে ব্রাজিলের মাটি থেকে বিশ্বকাপ না নিয়ে আসার কষ্ট এখনো মেসিদের মনে।

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সবচেয়ে দুঃখের অধ্যায় ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়া। তাছাড়া রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার থেকে বিদায় নেয় ব্রাজিল। আর আর্জেন্টিনা তো আরও একধাপ আগেই (শেষ ১৬) বিদায় নেয়। সেইসঙ্গে পরপর দুইবার কোপার ফাইনালে স্বপ্নভঙ্গের স্মৃতি তো মেসিদের আছেই। সবমিলিয়ে দুঃস্মৃতি মুছে ফেলার মিশন উভয় দলের।

কোপার আরেক সুপরিচিত দল চিলিকে টানা তৃতীয় শিরোপা জিততে হলে অনেক ভালো করতে হবে। তবে চিলিকে ছাপিয়ে ফেভারিট তালিকায় ব্রাজিল-আর্জেন্টিনাই।

আর্জেন্টিনা এবং নিজের অপেক্ষা ঘোচাতে পারবেন মেসি?
আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের অভাব মেসির সর্বকালের সেরা খেলোয়াড় হওয়া বিতর্কে প্রতিনিয়ত লাঠি হিসাবে ব্যবহৃত হচ্ছে। তবে মেসি এবার সেই আক্ষেপ ঘোচাতে চান। সম্প্রতি ফক্স-স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে কিছু একটা জিতেই ক্যারিয়ার শেষ করতে চাই। অন্তত যত তাড়াতাড়ি সম্ভব তাই করার চেষ্টা করব।’

মেসি চেষ্টা করেননি, এই অপবাদ তাকে দেয়া যাবে না। দলকে বিশ্বকাপসহ তিনটি বড় টুর্নামেন্টের ফাইনালে তুলেছেন। ব্রাজিল বিশ্বকাপের পর টানা দুইবার কোপায়। কিন্তু কোপায় দুবারই চিলির কাছে পেনাল্টিতে হেরেছে আর্জেন্টিনা।

১৯৯৩ সালের পর আর্জেন্টিনা কোপা আমেরিকার শিরোপা জেতেনি। ৩২ বছরের মেসি এবার নিজের এবং দলের জন্য আন্তর্জাতিক সাফল্য নিয়ে আসতে চান।

Reneta

পোস্টারবয় ছাড়া ব্রাজিল
স্বাগতিক এবং ফেভারিট ব্রাজিল কোপায় নামছে তাদের পোস্টারবয় নেইমারকে ছাড়াই। ইনজুরির কারণে খেলা হচ্ছে না পিএসজি তারকার।

তা সত্ত্বেও, এই ধরনের পরিস্থিতিতে অন্যদের প্রমাণ করার দরজা খুলে দেয় এবং রিসার্লিসন, এভারটন এবং ডেভিড নেরেসসহ কোচ টিটের কাছে এমন প্রচুর বিকল্প রয়েছে। তবে ঘরের মাঠে আরেকবার ব্যর্থ হলে নেইমারের ইনজুরিকে অজুহাত হিসেবে তুলে ধরা কঠিন হবে ব্রাজিলের জন্য। নেইমার না থাকায় দলে সাফল্য আনার ক্ষেত্রে চাপ বাড়বে ফিলিপে কৌতিনহোর ওপর।

শিরোপাধারী চিলির প্রত্যাশা কম
কোপা আমেরিকার সাম্প্রতিক সাফল্য সত্ত্বেও, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন চিলি উল্লেখযোগ্যভাবে কম চাপের মধ্যে থাকবে। তবে কোচ রেইনল্ডো রুদার দলের ১১ জন খেলোয়াড়ের বয়সই ৩০ বা তার চেয়ে বেশি। যদিও প্রচুর অভিজ্ঞতা তাদের রয়েছে।

কিন্তু সবচেয়ে বড় কথা, সাম্প্রতিক সময়ে চিলি তেমন কোনো তরুণ প্রতিভা দলে পায়নি। তরুণদের মধ্যে একমাত্র ভরসা ২৪ বছরের ডিফেন্ডার পাওলো ডায়াজ।

আগের দুই আসরে চিলিকে দুর্দান্ত দলে পরিণত করেছিলেন আর্তুরো ভিদাল ও অ্যালেক্সিস সানচেজরা। ম্যানচেস্টার ইউনাইটেডে একটা বাজে মৌসুম কাটানো সানচেজ থাকলেও অবসর নিয়ে ফেলেছেন ভিদাল।

আসর লুট করতে পারে আমন্ত্রিত দেশগুলো!
কনমেবল নিয়ম অনুসারে অতিথি দেশগুলোকে তাদের শোপিস টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু দ্বিতীয়বারের মতো আমেরিকার বাইরে দেশগুলো অংশ নেবে।

কোপায় এবার আমন্ত্রিত দেশ জাপান ও কাতার। এরআগে ১৯৯৯তে কোপায় অংশ নিয়েছিল জাপান। আর এবার প্রথম এই আমন্ত্রণ পেয়েছে ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার। সি এবং বি গ্রুপে খেলতে যাওয়া এই দুদল লাতিন সমর্থকদের হতাশ করতে পারে।

এবারই প্রথম এশিয়ান কাপ শিরোপা জিতেছে কাতার। আলময়েজ আলী হতে যাচ্ছে কোপায় কাতারিদের তুরুপের তাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা আমেরিকা-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT