আন্তর্জাতিক

ব্রাজিলে ‘নারীবিহীন শ্বেতাঙ্গ’ মন্ত্রিসভা

ব্রাজিলে  ‘নারীবিহীন শ্বেতাঙ্গ’ মন্ত্রিসভা

সম্পূর্ণভাবে শ্বেতাঙ্গ পুরুষ মন্ত্রীদের নিয়ে গঠিত হওয়ায় মিশেল টিমারের
অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপক সমালোচনা করেছেন ব্রাজিলের অভিশংসিত
প্রেসিডেন্ট দিলমা রুসেফ। তার দাবি, পৃথিবীর সবচেয়ে বেশি নৃতাত্ত্বিক
বৈচিত্র্যপূর্ণ দেশের একটি ব্রাজিল; তাই এই কেবিনেট দেশটির প্রতিনিধিত্ব করে না।

শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনি যদি সত্যিই একটি সার্বজনীন সরকার গঠন করতে চান, সেখানে কৃষ্ণাঙ্গ এবং নারী থাকা বাঞ্ছনীয়।’

‘আমার মনে হয়, এই সরকার স্পষ্টভাবেই দেখিয়ে দিচ্ছে তারা অর্থনীতিতে নব্য-উদারনীতির অনুসারী হলেও সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে চরমভাবে রক্ষণশীল হবে,’ বলেন রুসেফ।

তবে অন্তর্বর্তীকালীন সরকারের চিফ-অব-স্টাফ এলিস্যু পাদিলহা বলছেন, কেবিনেট অনেক অল্প সময়ের ব্রাজিলে ‘নারীবিহীন শ্বেতাঙ্গ’ মন্ত্রিসভামধ্যে গঠন করতে হয়েছে। এছাড়াও কেবিনেটের জন্য যোগ্য কোনো নারী সদস্য খুঁজে পাওয়া যায়নি।

পাদিলহা বলেন, ‘আমরা নারী সদস্য রাখতে চেয়েছিলাম। কিন্তু এখানে আলোচনা করার দরকার নেই এমন কিছু বিশেষ কারণে সেটা সম্ভব হয়নি।’

তবে ভবিষ্যতে সরকারে নারীদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি।

ব্রাজিলে সম্পূর্ণ নারীবিহীন কেবিনেট ১৯৭৯ সালের পর এই প্রথম। রুসেফের সরকারের সময়ও ৩১ মন্ত্রীর মধ্যে নারী ছিলেন সাতজন।

দুর্নীতির দায়ে অভিযুক্ত দিলমা রুসেফ বর্তমানে প্রেসিডেন্সিয়াল প্যালেসে অবস্থান করছেন। অভিশংসন সংক্রান্ত বিচারকাজ চলাকালীন তিনি এখানেই থাকবেন।

বিষয়:ব্রাজিল প্রেসিডেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…