চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের সাতে সাত, টেবিলের শীর্ষে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

আরেকটি জয়, আরও তিন পয়েন্ট। হোক না টেনেটুনে জয়, চিলির মাঠ থেকে মূল্যবান সবকটি পয়েন্ট তুলে বিশ্বকাপ বাছাইয়ে জয়সংখ্যা সাতে সাত করে ফেলল ব্রাজিল। সবশেষ জয়টি এভারটন রিবেইরোর গোলে।

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়ে ফিরছে ব্রাজিল।

এই জয়ে বাছাইয়ে ৭ ম্যাচে ২১ পয়েন্টে টেবিলের শীর্ষে অবস্থান সুসংহত করল ব্রাজিল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট আর্জেন্টিনার, অবস্থান টেবিলের দুইয়ে। তিনে ইকুয়েডরের পয়েন্ট ১২, ৯ পয়েন্ট নিয়ে চারে উরুগুয়ে ও পাঁচে কলম্বিয়ার পয়েন্টও সমান ৯।

Banglabid

ব্রাজিল শুরু থেকেই আক্রমণ শানিয়েছে। কেবল গোলটাই আনতে পারছিল না। অবশ্য পাল্টা আক্রমণে গেছে চিলিও। গোল আনতে পারেনি স্বাগতিকরাও। দুদলের কিছু সহজ সুযোগ নষ্ট, আর গোলরক্ষকদের দৃঢ়তার পর গোলশূন্যে শেষ হয় প্রথমার্ধ।

মধ্যবিরতির পর ফিরে ৬৪ মিনিটে সাফল্য আনে ব্রাজিল। প্রচেষ্টাটি ছিল আসলে নেইমারের, সেটি গোলরক্ষক ক্লদিও ব্রাভোর গ্লাভসে গেলেও নিয়ন্ত্রণে থাকেনি, ওঁত পেতে থাকা রিবেইরো ফিরতি শটে জালে জড়িয়ে উল্লাসে ভাসান সেলেসাওদের।

ব্রাভোর কারণে আগে-পরে কয়েকবার রক্ষা পেয়েছে চিলি। তাতে লাভের লাভ কিছুই হয়নি। একমাত্র গোলেই জয় তুলে ফিরছে ব্রাজিল। এতে লাতিন অঞ্চলের ১০ দলের বাছাইয়ে ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে পড়ে থাকতে হচ্ছে চিলিয়ানদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022চিলিনেইমারবিশ্বকাপ বাছাইব্রাজিললাতিন আমেরিকালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা, মৃত্যু ৪১

পরবর্তী

আফগানিস্তানের পঞ্জশিরে তালেবান ও প্রতিরোধ যোদ্ধাদের তীব্র লড়াই

পরবর্তী

আফগানিস্তানের পঞ্জশিরে তালেবান ও প্রতিরোধ যোদ্ধাদের তীব্র লড়াই

জার্মানি-ইংল্যান্ডের জয়ের রাতে হেরেছে স্পেন, ইতালির হোঁচট

সর্বশেষ

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত সেই ‘দ্য আলকেমিস্ট’

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬

কঠিন এই সময়ে মেসির স্বস্তির জায়গা কোথায়, জানালেন মিয়ামি কোচ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT