ফুটবল

ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোর ৩৮ জনের করোনা

রিয়াল মাদ্রিদের ফুটবল দল অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের ফুটবল দল অনুশীলন করছে, খেলোয়াড়রা জিমের পোশাক পরা এবং মাঠে হাঁটছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনার থাবায় বেশ কাবু হয়ে পড়েছে ব্রাজিলের ফুটবল ক্লাব ফ্ল্যামেঙ্গো। মূল দলের তিন খেলোয়াড়সহ ক্লাবের মোট ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ২০১৯ কোপা লিবার্তোদোরেস বিজয়ীরা।

ক্লাবের মোট ২৯৩ জনকে পরীক্ষার পর ৩৮ জনের দেহে কোভিড-১৯ ভাইরাসের অস্তিত্বের কথা জানিয়েছে ফ্ল্যামেঙ্গো। আক্রান্তরা সকলেই উপসর্গহীন। এরমধ্যে ১১ জন আগেও করোনায় সংক্রমিত হয়েছেন।

বিবৃতিতে ফ্ল্যামেঙ্গো জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সকলের শারীরিক অবস্থার সার্বক্ষণিক নজরদারী চলছে।

আক্রান্তদের মধ্যে আছেন দলটির কোচ হোর্হে জেসুস। তার দেহে করোনার উপসর্গ অল্প মাত্রায় ছিল। এক সপ্তাহ পরেই তাকে করোনামুক্ত ঘোষণা করে ফ্ল্যামেঙ্গো।

একইসঙ্গে খেলোয়াড়দের বেতনও কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। মে ও জুন মাসে ২৫ শতাংশ হারে বেতন কম নিতে রাজী আছেন ক্লাবটির ফুটবলাররা।

বিষয়:ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…