চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামাজিক মাধ্যমে ভাইরাল প্রিয়াঙ্কা চোপড়ার ‘ব্রাইডাল শাওয়ার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

বলিউড ও হলিউডের জনপ্রিয় তারকা বলে কথা! নিজের ছোট ছোট স্টাইলের বিষয়েও কখনো কমপ্রোমাইজ করেন না, আর এবারতো বিয়ে। তিনি প্রিয়াঙ্কা চোপড়া।

প্রিয়াঙ্কা আর নিকের বিয়েতে যুক্ত হয়েছে নতুন ও আধুনিক সব আয়োজন। শুরু হয়ে গেছে তাদের বিবাহ-পূর্ব অনুষ্ঠান। যা গণমাধ্যমে সবার নজর কাড়ছে।

গত রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে ধুমধামে আয়োজিত হয়েছে বিবাহ-পূর্ব অনুষ্ঠান ‘ব্রাইডাল শাওয়ার’, যদিও তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস এখনো বিয়ের তারিখ ঘোষণা দেননি। তবে শোনা যাচ্ছে, ডিসেম্বরেই হবে আনুষ্ঠানিকতা।

ব্রাইডাল শাওয়ার হচ্ছে বিয়ের আগে কনেকে উপহার দেওয়ার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিশেষ এক পোশাকে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। সাদা রঙের মার্চেসা ফেদার্ড ড্রেস ও পাম্প শু সেই সাথে  টিফানির হীরার হারে প্রিয়াঙ্কাকে অপরূপ দেখাচ্ছিল। ইতোমধ্যেই যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে শুধুকি ছবি? এ উপলক্ষে আয়োজিত পার্টিতেও মা মধু চোপড়া ও হবু শাশুড়ি ডেনিস মিলার জোনাসের সঙ্গে নেচেছেন প্রিয়াঙ্কা। সেই নাচের ভিডিও এখন ভাইরাল।

বেশ কয়েকমাস গণমাধ্যমগুলোতে খবর আসার পর প্রিয়াঙ্কা ও নিক তাঁদের ভালোবাসার কথা ঘোষণা দেন গত আগস্টে। ১৮ আগস্ট সনাতন রীতি মেনে হয় রোকা অনুষ্ঠান ও আংটি বদল। দুজনই বাগদানের ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে। নিক তাঁর ভবিষ্যতের ‘মিসেস জোনাস’কে স্বাগত জানান আর প্রিয়াঙ্কা প্রত্যুত্তরে লেখেন, ‘আমার সমস্ত হৃদয় ও আত্মা দিয়ে গ্রহণ করলাম।’

শোনা যাচ্ছে, চলতি বছরের ১ ডিসেম্বর ভারতের যোধপুরে মেহরঙ্গগড় দুর্গে নিক ও প্রিয়াঙ্কা রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে একে অন্যের মিস্টার ও মিসেস হবেন । আর ২৯ নভেম্বর থেকে টানা ৩ দিন চলবে বিরাট আয়োজন।

ট্যাগ: নিক জোনাসপ্রিয়াঙ্কা চোপড়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চামেলির চিকিৎসায় নতুন জটিলতা

পরবর্তী

বাংলাদেশের রাজনীতিতে সংলাপের ইতিহাস

পরবর্তী
সংলাপ

বাংলাদেশের রাজনীতিতে সংলাপের ইতিহাস

সাকিব না থাকায় তাইজুল-মিরাজের ‘সেরা সুযোগ’

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT